১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪১

সদ্য সংবাদ

কবর থেকে জীবন্ত শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: মাটিচাপা দিয়ে রাখা সদ্যোজাত এক শিশুর কান্না শুনে তাকে উদ্ধার করা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্য থেকে উদ্ধার হওয়া ওই শিশুটি এখন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার বিকেলে রাজ্যের বারওয়ানি জেলার ঘুস গ্রাম থেকে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করেন। বারওয়ানি জেলার অতিরিক্ত পুলিশ সুপার টি এস বাঘেল স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার ঘুস গ্রামে স্থানীয় একটি কবরস্থানের পাশে ...

কুমিল্লায় ঝগড়া থামাতে গিয়ে নিহত ১ আহত আরো ২ যুবক

নিজস্ব প্রতিবেদক:     কুমিল্লা জেলার মনোহরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে ইউসুফ কাজী (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ যুবক। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর গ্রামে এই হত্যাকা ঘটনা ঘটে। নিহত ইউসুফ লালচাঁদপুর গ্রামের ওয়াজেদ কাজীর ছেলে। আহতরা হলেন, লালচাঁদপুর গ্রামের শফিউল আলমের ছেলে নেয়ামত উল্লাহ (১৮) এবং ...

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৪ জুলাই শুরু

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৪ জুলাই শুরু হবে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে বিমান মন্ত্রণালয় থেকে হজ ফ্লাইটের সময়সূচি ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে যাত্রীদের আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত সময়সূচি আগামী দু-একদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ জুলাই দুটি ফ্লাইটে প্রায় ১ ...

ভৈরবে রেললাইনের মাটি সরে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:     বৃষ্টির কারণে ভৈরবে রেললাইনের মাটি সরে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বুধবার সকাল ৬টা থেকে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত এ পথে কোনো ট্রেন চলাচল করেনি। আখাউড়া থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন তিতাস ভৈরব বাজারের পাশে আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়ের ভৈরব বাজার ঘাটের সহকারী প্রকৌশলী আহসান হাবিবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। পরে ত্রুটি ...

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও ২ দিন থেমে থেমে বৃষ্টি হবে :আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী দুইদিন থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়। এদিকে ভারী বর্ষণের কারণে দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদফতর। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বুধবার সকালে জানান, দেশের ...

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় তিনটি দোকান

নিজস্ব প্রতিবেদক:     পিরোজপুর শহরের ক্লাব সড়কে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে। আগুনে শহরের ক্লাব সড়কের গ্লোব লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি, একটি কম্পিউটারের দোকান এবং একটি বইয়ের দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানায়, বইয়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ...

পটিয়ায় বিআরটিসির বাস উল্টে আহত ১৬ জন

নিজস্ব প্রতিবেদক:   চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার গৈরলার টেক এলাকায় বিআরটিসির একটি দোতলা বাস উল্টে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- মোহাম্মদ আলী (৬০), হাসান উদ্দিন (৩০), শহীদ (৩০), নাছির উদ্দিন (৭২), মালেক (৪০), রিদোয়ান (৩০), শেফালী দাশ (৪২), শওকত (৫০), সজীব (৩০), দাউদ (৬৭), গুরা মিয়া (২২), সাজেদা বেগম (১৭), বিমল সাহা ...

ভারতে ১২ ঘণ্টায় সাড়ে ৬ কোটি বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক: পরিবেশ বাঁচানোর লক্ষ্য নিয়ে ভারতের মধ্য প্রদেশে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবকরা সম্প্রতি ১২ ঘণ্টায় পুরো রাজ্যে ৬ কোটি ৬০ লাখ গাছ রোপণ করেছে।মধ্য প্রদেশে এতো বেশি সংখ্যক গাছ লাগানোর কাজে অংশ নিয়েছিল দেড় কোটি স্বেচ্ছাসেবী। নর্মদা নদীর দুইপাড় জুড়ে এসব গাছের চারা রোপণ করা হয়। এই কাজের ওপর লক্ষ্য রেখেছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পর্যবেক্ষকরা। প্যারিস ...

সাত কোটি ছাড়িয়েছে দেশের ইন্টারনেট সংযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির হিসাব মতে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগের সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে। দেশে ক্রম ডিজিটালাইজেশন এবং স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির ফলে এর সংখ্যা দ্রুত বাড়ছে। জানা গেছে, প্রতি ১০০ জনের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী এখন প্রায় সাড়ে ৪৪ জন। ইন্টারনেট ব্যবহারের এ মাইলফলক তৈরি হয় গত এপ্রিল মাসে। মের শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ...

বিশ্ব ঐতিহ্যের সম্মান হারাবে সুন্দরবন বাদ পড়ার আশঙ্কা

দৈনিক দেশজনতা ডেস্ক: বাংলাদেশের সুন্দরবন ‘ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ’ বা বিশ্ব এতিহ্যের মার্যাদা হারানোর আশঙ্কায় রয়েছে। তবে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে মর্যাদার তালিকায় রাখতে সরকার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটিকে কোনোক্রমেই যাতে বিশ্ব এতিহ্যের মর্যাদা থেকে বাদ দেয়া না হয় সে জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতিসংঘের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের কাউন্সিলের সভায়। মঙ্গলবার থেকে এই ...