নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনের আগে নাটক করে কোনও লাভ হবে না। গুম-খুন-হত্যা যত যা কিছুই করা হউক বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। কিন্তু শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন এদেশে হবে না, হতে পারে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে।’ মঙ্গলবার বিকেলে (৪ জুন) নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ...
সদ্য সংবাদ
নওগাঁ পুলিশের মাছের পোনা অবমুক্তকরণ
নওগাঁ প্রতিনিধি: ‘মৎস্য উৎসব ২০১৭ ইং’ উপলক্ষে নওগাঁ জেলা পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম দুইশ কেজি মৎস্য পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম, ...
নওগাঁয় নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার নৈশপ্রহরী মনছুর সরদার (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মনছুর উপজেলার ভালাইন গ্রামের আব্দুল মালেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার আবাসিকে অস্থায়ী ভাবে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন মনছুর। তার বাড়ির পাশেই মাদরাসা। ...
কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালী উপজেলায় অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী হলেন মনোয়ারা আলম। তিনি একই গ্রামের নূর ইসলামের মেয়ে। আজ সকালে উপজেলার মহুঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে হোয়ানফ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, মনোয়ারা তার বাড়ির পাশে বৃষ্টির কারণে জমাট বাধা পানি মাটি কেটে বের করে দিচ্ছেলেন। এ সময় হঠাৎ ...
সিয়ামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দুই হাত হারানো সিয়াম খানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্য সিয়ামের পরিবারকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে এ অর্থ পরিশোধ করতে হবে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ মঙ্গলবার এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় ...
শ্যামনগরে ইয়াবা ও গাঁজা সহ আটক ১
রনজিৎ বর্মন, সাতক্ষীরা প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইয়াবা ও গাঁজা সহ ফেরদেীস গাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। শ্যামনগর থানা সুত্রে প্রকাশ এস আই লিটন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট কুপট গ্রামের সামসুর গাইনের পুত্র ফেরদেীস গাইনকে নিজ বাড়ী থেকে ১৪পিচ ইয়াবা ও ২৫ পুরিয়া গাঁজা সহ আটক করে। এ ব্যাপারে শ্যামনগর থানার মামলা নং ...
লংগদুর বাঙালীদের ওপর মিথ্যা মামলা, গণগ্রেফতার ও পুলিশি হয়রানি বন্ধে মানববন্ধন
শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি: লংগদু উপজেলায় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যাকে কেন্দ্র করে পাহাড়ীদের ঘরে আগুন দেওয়ার ঘটনাকে ঘিরে লংগদু উপজেলার বাঙালীদের নামে মিথ্যা মামলা, গণগ্রেফতার ও পুলিশি হয়রানির বন্ধসহ গ্রেফতারকৃত সকল বাঙালীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ । মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাঙামাটি জেলার পার্বত্য ...
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার বন্ধ
নিজস্ব প্রতিবেদক: গত দুইদিন ধরে অতিভারি বর্ষণের ফলে সোমবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বর্ষার শুরুতে এমন পরিস্থিতি চিন্তায় ফেলেছে দ্বীপবাসীকে। বর্ষণে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে আছে অনেক মানুষ। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, গত দুইদিন ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এটি অব্যাহত থাকলে দ্বীপে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিতে ...
নাইজারে বোকো হারামের হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক : নাইজারে সন্দেহভাজন বোকো হারামের জঙ্গিদের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। এসময় অপহরণ করা হয়েছে আরো ৪০ জনকে। রোববার রাতে নাইজারের দক্ষিণ-পূর্বের শহর দিফার কাছে কাবলিওয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কাবলিওয়া গ্রামের মেয়র আবারি এলহ দাউদা জানিয়েছেন, হামলাকারীরা আট তরুণ ও এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। এছাড়া তারা নারী ও শিশুসহ ...
ট্রাম্পের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার স্বাধীনতা দিবসের দুই দিন আগে দেশটির ৪৬ শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তাকে বন্দি করারও দাবি জানান। বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। লস অ্যাঞ্জেলস শহরের বিক্ষোভে অংশ নেন ১০ হাজারের মতো মানুষ। তারা কালো কফিন নিয়ে আসেন সমাবেশে। তাদের হাতে লাল, সাদা এবং নীল ফুলও ছিল। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর