নিজস্ব প্রতিবেদক: ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামি ফেনীর শীর্ষ সন্ত্রাসী রুটি সোহেল (৩৪) নিহত হয়েছে। সোমবার (৩ জুলাই) ভোরে শহরের বিরিঞ্চি এলাকায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধের’ সময় সে মারা যায়। এ সময় সোহেলসহ আরো কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে র্যাব জানিয়েছে। র্যাব ঘটনাস্থাল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করে। নিহত ...
সদ্য সংবাদ
ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ইবি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও বুধবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা আরম্ভ হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্র জানা গেছে। জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। এদিকে ২৩৪ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একাডেমিক ...
পদত্যাগ করলেন মৌসুমী
বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। আজ (সোমবার) পদত্যাগপত্র জমা দেন তিনি। তার চিঠি গ্রহণ করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। পদত্যাগপত্রে মৌসুমী বলেন, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই। ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার ওপর অর্পিত ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন ৪ জুলাই
নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুপুর ২টায় এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী গত ১৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বিশেষ সমাবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ...
বিচারপতির গাড়ি উল্টোপথে: চালকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: উল্টোপথ দিয়ে আসা বিচারপতির গাড়ির ধাক্কায় জাবিন ফয়সাল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ায় চালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সরকার থেকে বরাদ্দ পাওয়া ওই গাড়ির মালিক হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে সোমবার এ নির্দেশ দেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ অফিসার মো. খায়রুল আলম লিটন জানান, ইতোমধ্যেই ...
ফরহাদ মজহারের অবস্থান খুলনা অঞ্চলে: পুলিশ
নিজস্ব প্রতিবেদক: অপহৃত ফরহাদ মজহারের অবস্থান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি জানান, আমরা তার অবস্থান শনাক্ত করতে পেরেছি। তিনি খুলনা অঞ্চলে রয়েছেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। সোমবার সকালে পরিবার থানায় অভিযোগ করার পর বিকালে এ কথা জানান তিনি। সোমবার ভোররাতে তিনি মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে ...
সেনা কর্মকর্তার স্ত্রীর নির্যাতনে শিশু জখম, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীর ডিওএইচএসে নির্যাতনের শিকার গৃহকর্মী সাবিনা আক্তারকে (১৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। ওই শিশুকে নির্যাতনের অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল তসলিম আহসানের স্ত্রী আয়েশা লতিফের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আসিফ ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ঘটনায় রোববার রাতেই মামলা দায়ের হয়। সোমবার শিশুটিকে ...
২৩ বা ২৪ জুলাই এইচএসসির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ২৩ বা ২৪ তারিখে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সম্ভাব্য এ দুই তারিখকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার। তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা ...
চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি
ক্রীড়া ডেস্ক: দলে নেই মুলার, ওজিলের মতো তারকা ফুটবলার। নতুন খেলোয়াড়দের নিয়ে গড়ে তোলা হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে। কোচ জোয়াকিম লো দারুণভাবেই গড়ে তুলছেন তরুণ জার্মানদের। বিশ্বচ্যাম্পিয়নদের দাপট এবার দেখা গেল কনফেডারেশনস কাপে। একক আধিপত্য দেখিয়ে কনফেডারেশনস কাপের শিরোপা জিতেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারই প্রথমবারের মতো কনফেডারেশনস কাপের শিরোপা ঘরে তুলেছে জার্মানি।শিরোপা জিততে রোববার রাতে জার্মানি হারিয়েছে দুইবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলিকে। ...
ফরহাদ মজহার সরকারের টার্গেটের শিকার : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহারকে অপহরণের বিষয়টিকে সরকারের টার্গেটের শিকার বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী । সেইসাথে ফরহাদ মজহারকে অপহরণের ঘটনার সাথে সরকারের কেনো এজেন্সি জড়িত বলে দলটির অভিযোগ। অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানায় বিএনপি। আজ সোমবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর