ভোলা প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে অটোরিক্সা আর বাসের মুখোমুখি সংঘর্ষে নকীব (৩০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মিলন বাজার এলায়কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নকীব বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়াডের্র মজিবল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস (নাজমা নম্বর-০১১) চরফ্যাশন থেকে ভোলা যাচ্ছিল। ...
সদ্য সংবাদ
রাঙামাটিতে আবার পাহাড়ধস
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে আবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। গত ১৩ জুনের বিপর্যয়কর পাহাড়ধসের ঘটনার ২০ দিনের মাথায় আজ সোমবার আবার এই ঘটনা ঘটল। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় একটি পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এতে প্রায় এক ঘন্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। গত রোববার রাত থেকে রাঙামাটিতে একটানা মাঝারি থেকে ভারী ...
ষোড়শ সংশোধনী বাতিলে জনগণের বিজয় হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিচারপতিদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেওয়া হয়েছিল তা বাতিল হওয়ায় জনগণের বিজয় হয়েছে বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ রায়ের মাধ্যমে সরকার বিচার বিভাগকে করায়ত্ত করার যে দূরভিসন্ধি করেছিল সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে বলেও মনে করে দলটি। রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব ...
ফ্রান্সে মসজিদের বাইরে বন্দুকধারীর হামলায় আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তাক্ত হল ফ্রান্স। ফ্রান্সে মসজিদের বাইরে বন্দুকধারীর হামলায় গুরুতর আহত হয়েছেন আট জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফ্রান্স কর্তৃপক্ষ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। ফ্রান্সের অ্যাভিগনন শহরের মসজিদের বাইরে দুই বন্দুকধারীর হামলায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার ভোরে অ্যাভিগনন শহরের ...
উত্তরায় আগুন: সী-শেল থেকে ২ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় তিন ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সোয়া ১০টার দিকে উত্তরার রাজলক্ষ্মীতে পরী ম্যানশনে অবস্থিত সী-শেল আবাসিক হোটেলের ৩০২ নং কক্ষ থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা হোটেলে গেস্ট বলে জানান, ফায়ার সার্ভিসের পরিচালক (অপরেশন) মেজর শাকিল জানান। তিনি বলেন, সোয়া ১০টার দিকে ...
নাটোরে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় মাদরাসা ছাত্রীর বাবা-মা ও চাচা আহত: দুই বখাটে গ্রেফতার
নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মাদরাসার দুই ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় এক শিক্ষার্থীর বাবা-মা ও চাচাকে পিটিয়ে জখম করেছে বখাটের পরিবারের সদস্যরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ভুক্তোভোগীর পরিবার ৪ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে রাতেই বখাটে রুয়েল মল্লিক ও আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে ...
ভোলায় গণধর্ষণ! আসামীদের বাদ দিয়ে মামলা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে গণধর্ষণ মামলায় ধর্ষিতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসামীদের বাদ দিয়ে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। ওই উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলম আসামীদের কাছ থেকে প্রায় দশ লাখ টাকা নিয়ে মামলার চার্জসিট থেকে তাদেরকে বাদ দেয়ার পায়তারা করছে। রোববার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ...
বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপ খেলা নিশ্চিত : পাপন
ক্রীড়া প্রতিবেদক: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকা সবদলই সরাসরি ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে পারবে। বর্তমানে র্যাঙ্কিংয়ের যে অবস্থা তাতে বাংলাদেশের নয়ে নামার কোনো সম্ভাবনা নেই। সেই বিবেচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এখন যে অবস্থা তাতে বাংলাদেশের আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত। রবিবার ধানমন্ডিতে নিজের কার্যালয়ে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘আগেও ...
ঘুষ ও দুর্নীতি সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সদ্য পাস হওয়া চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে গতিশীলতা আনাসহ ঘুষ ও দুর্নীতি কমাতে সচিবদের বিশেষ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পে-স্কেল দেয়ার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা যথেষ্ঠ পরিমাণে বাড়ানো হয়েছে, তাই কোন রকম ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না। কারণ পে-স্কেলে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন যেহারে বেড়েছে, তা বিশ্বে বিরল। তাই জনগণ যেন সেবা পায় সেদিকে দৃষ্টি রাখতে ...
মেয়র ঝণ্টুর ওপর অতর্কিত হামলা
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর উপর অতর্কিত হামলা হয়েছে। এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। তার পাঞ্জাবিও ছিড়ে গেছে। পরে স্থানীয়রা হামলাকারী যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে। রবিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মেয়রের বাসভবনের সামনের আসবাবপত্রের দোকানে এই হামলা হয়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ঝন্টুর মোড় এলাকায় বাসার সামনে আসবাবপত্রের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর