১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৪

উত্তরায় আগুন: সী-শেল থেকে ২ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় তিন ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সোয়া ১০টার দিকে উত্তরার রাজলক্ষ্মীতে পরী ম্যানশনে অবস্থিত সী-শেল আবাসিক হোটেলের ৩০২  নং কক্ষ থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা হোটেলে গেস্ট বলে জানান, ফায়ার সার্ভিসের পরিচালক (অপরেশন) মেজর শাকিল জানান।

তিনি বলেন, সোয়া ১০টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলে দমকল কর্মীরা ভিতরে ওই দুইজনের উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ১১:২০ পূর্বাহ্ণ