আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভলগা এলাকার জাইনস্ক নগরীর কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কামাজ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। রোববার স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র একথা জানিয়েছেন। ওই মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছে। ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাদের একটি দল কাজ করছে। খবর তাস’র। এর আগে আঞ্চলিক উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছিল, এই ঘটনায় সাত জন ...
সদ্য সংবাদ
মেহবুব চৌধুরীর জামিন
নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন সিটিসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহবুব চৌধুরী। গতকাল শনিবার বিকালে তাকে গ্রেফতারের পর আজ রোববার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা তার জামিন আবেদন মঞ্জুর ...
একজন মুসলিম হিসেবে ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করছি: মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক: একজন মুসলমান হিসেবে ভারতে গো-রক্ষা আন্দোলনের নামে মুসলিম হত্যার প্রতিবাদ করছেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান।রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভারতে গোরক্ষা আন্দোলনের নামে মুসলিম হত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, একজন মুসলিম হিসেবে, একজন মানবাধিকারকর্মী হিসেবে, একজন গণমাধ্যমকর্মী ও একজন বিবেকবান মানুষ ...
এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার ছবি ভাংচুর, আসবাবপত্র ভাংচুর এবং টাকা ছিনতাই ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে ঢাকার সংসদ সদস্য মো: ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সিএমএম আদালতে মামলাটি করেন ঢাকার ঢাকার রূপনগর থানাধীন দুয়ারীপাড়া নিবাসী আমিরুল ইসলামের স্ত্রী মালেহা বেগম। ঢাকার অতিরিক্ত সি.এম.এম লুৎফর রহমান শিশির মামলাটি ...
পাউবোর নির্বাহী প্রকৌশলীসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ ২ জনকে গ্রেফতার করেছে দুদুক। রোববার মামলা দায়েরের পরই তাদের গ্রেফতার করা হয়। এর আগে আজ দুপুরে সুনামগঞ্জ সদর থানায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ফারুক হোসেন সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের ...
ক্ষমতাসীনরা ভুয়া সংগঠন বানিয়ে বরাদ্দ আত্মসাৎ করছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীনরা সারাদেশে ‘ভুয়া সংগঠন’ বানিয়ে সরকারি বরাদ্দ আত্মসাৎ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।রোববার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সংম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, চলতি জুনে সারাদেশে জেলা-উপজেলায় ভুয়া প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের মহোৎসবের খবর গণমাধ্যমে এখন প্রধান শিরোনাম। মসজিদ-মন্দিরের নামে ভুয়া কমিটি তৈরি করে ...
সিলেটে ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেটের ছয় উপজেলার ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার দুপুরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিজের কার্যালয়ে ডাকা জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক রাহাত আনোয়ার। রাহাত আনোয়ার জানান, পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে জেলার জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির ...
কুমিল্লা মেডিকেল হাসপাতালে বিদ্যুৎ নেই ৫ দিন ধরে
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় তারের সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি পাঁচ দিনেও। পর্যাপ্ত আলো, বাতাস না থাকায় শিশু ও হাড়ভাঙ্গা রোগীদের ভোগান্তি চরমে। বিদ্যুৎ-এর মতো জরুরি বিভাগের কাজে ধীর গতি হওয়ায় হতাশ হাসপাতাল কর্তৃপক্ষও। তবে, আগামী সোমবারের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপণ চাকমা। গত সোমবার থেকে শিশু ...
আরব রাষ্ট্রগুলোর দেয়া দাবির তালিকা বাতিল করেছে কাতার
নিজস্ব প্রতিবেদক: আরব দেশগুলোর দাবি মানবে না কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুল-রাহমান বিন জাসিম আল থানি বলেছেন, আরব রাষ্ট্রগুলোর দেয়া দাবির তালিকা তার দেশ বাতিল করে দিয়েছে। খবর বিবিসির। তবে তিনি এও জানিয়েছেন সঠিক শর্তের ভিত্তিতে কাতার আলোচনায় বসতে প্রস্তুত আছে। জাসিম আল থানি বলেছেন, কাতার তার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে এমন কোন কিছুই গ্রহণ করবে না। এর আগে আরব ...
আজ ইউনেস্কোর সাধারণ সভা শুরু
আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বার্ষিক সাধারণ সভা।রোববার থেকে পোল্যান্ডের ক্রাকাউ শহরে শুরু সংগঠনের ৪১তম বার্ষিক এ সাধারণ সভা চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। এতে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর নেতৃত্বে একটি দল এরইমধ্যে পোল্যান্ডে গেছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদফতর, বন বিভাগ, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর