নিজস্ব প্রতিবেদক: শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি)। সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দীন মোনেম, বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ...
সদ্য সংবাদ
ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত সাময়িক বরখাস্ত চালক
নিজস্ব প্রতিবেদক: খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন পাবনার ঈশ্বরদীতে লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের দুই চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদের বরখাস্ত করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার জানান, গত শনিবার দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার জন্য ...
নিজেকে প্রমাণ করতে চান সৌম্য সরকার
স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। চ্যাম্পিয়নস ট্রফিতে চার ম্যাচ খেলেছেন সৌম্য। মোট রান করেছেন ৩৪। সর্বোচ্চ ইংল্যান্ডের বিপক্ষে ২৮। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আসন্ন এ সিরিজে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান সৌম্য সরকার। সোমবার বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘যেহেতু অস্ট্রেলিয়ার ...
ঢাকায় ভারতের তদন্ত সংস্থা এনআইএ
নিজস্ব প্রতিবেদক: জঙ্গি নেতা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় এসেছে ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। ইতোমধ্যে পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে এনআইএ কর্মকর্তারা। পুলিশ সদর দফতরে সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ বৈঠক হয়। জানা গেছে, রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা সোহেল মাহফুজ। সোহেল মাহফুজ ...
ভ্রাম্যমাণ আদালত চলবে আরও দুই সপ্তাহ
নিজস্ব প্রতিবেদক: নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার সময় চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আরও দুই সপ্তাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে বলে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল ...
শাকিবের সঙ্গে আর নাই চলচ্চিত্র পরিবার
বিনোদন প্রতিবেদক: চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘নতুন এবং পুরাতন’ কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের কোনো সদস্য অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় চলচ্চিত্র পরিবারের এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংগঠনের আহ্বায়ক অভিনেতা আকবর হোসেন পাঠান ওরফে ফারুক ও সদস্য সচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গণমাধ্যমে ...
রাশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নিকোলস্কোয়েতে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৩৪ মিনিট ১২ সেকেন্ডে নিকোলস্কোয়ে থেকে ১শ ৯৯ কিমি দক্ষিণ-পূর্বাঞ্চলে কোমান্দোরস্কি অস্ত্রোভায় এটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১১.৭ কিমি। ভূমিকম্পে ওই অঞ্চলের অধিকাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
নেলসন ম্যান্ডেলার ৯৯তম জন্মদিন আজ
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও শান্তিতে নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলা। বর্ণবৈষম্যের বিরুদ্ধে তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তারপর দেশের প্রেসিডেন্ট হিসেবে তাঁর ইতিবাচক ভূমিকা উজ্জ্বল এক দৃষ্টান্ত। তাই বিশ্বব্যাপী নানা আনুষ্ঠানিকতা ও দাতব্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপিত হবে তাঁর ৯৯তম জন্মদিন। ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালে। তাঁর বাবা নাম রেখেছিলেন রোলিহ্লাহলা ডালিভুঙ্গা মানডেলা। স্কুলের এক শিক্ষক তাঁর ইংরেজি নাম ...
বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১টায়
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সমস্য ও শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এসময় মির্জা ফখরুল ইসির রোডম্যাপ, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকারের মন্ত্রীদের বিভিন্ন বিষয়ে নিয়ে বক্তব্য রাখবেন।
খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোররাত প্রায় ৪টার দিকে মহানগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট সংলগ্ন মাঠে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি, ২টি রামদা ও ১টি শাবল উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ডাকাত দৌলতপুর এলকার আঞ্জুমান রোডের নুরু পাটোয়ারীর ছেলে। গুলিবিদ্ধ দেলোয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর