১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৭

সদ্য সংবাদ

কাশ্মীরীদের কাছে ব্যর্থ ইসরাইলের গন্ধবোমা

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে প্রতিবাদকারীদের কাছে গন্ধ বোমাও ব্যর্থ হয়েছে। ভারতীয় বাহিনী ইসরাইলের কাছ থেকে এই বোমা এনেছে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে। নিরাপত্তা বাহিনী ছররা বন্দুকের বদলে কাশ্মীরের যুবকদের ছত্রভঙ্গ করতে লঙ্কা ও গোলমরিচ বোমা ব্যবহার করেছে। পরে সিআরপিএফ ‘স্কাঙ্ক’ বা গন্ধবোমা ব্যবহারের সিদ্ধান্ত নেয়। ইসরাইল ফিলিস্তিনের গাজায় এই বোমা ব্যবহার করে সাফল্য পেয়েছিল। সেই সূত্রে ভারতও এই বোমা ব্যবহারের সিদ্ধান্ত নেয় ...

ভারত থামল ৬০০ রানে

স্পোর্টস ডেস্ক: ভারত প্রথম দিনই রানের এভারেস্টে চড়ার ইঙ্গিত দিয়েছিল । তবে  এতে দ্বিতীয়দিন শ্রীলঙ্কান বোলাররা বিরাট কোহলিদের আর বেশিদূর এগুতে দিল না। বিশেষ করে নুয়ান প্রদীপ আর লাহিরু কুমারা। এই দু’জনের বোলিং তোপে ভারত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেই ৬০০ রানে অলআউট হয়ে গেলো । ভারতের বাকি ব্যাটসম্যানরা আজ মাত্র ২০১ রান যোগ করতে পেরেছে । প্রথমদিনই  শিখর ধাওয়ান আর ...

নেইমারকে বরণ করে নেওয়ার অপেক্ষায় পিএসজি!

স্পোর্টস ডেস্ক: প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে নেইমার বার্সেলোনার জার্সি গায়ে আলো ছড়িয়েই যাচ্ছেন। দুইদিন আগে বুধবার রাতেও জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করা ব্রাজিলিয়ান তারকা গোল করেছেন । তার সেই গোলেই যুক্তরাষ্ট্রের প্রদর্শনী টুর্নামেন্ট আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে  বার্সা ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে। কিন্তু সেই আলোচনা উঠে গেছে আসে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফেডেক্স ফিল্ড স্টেডিয়ামের এই ম্যাচটাই বার্সেলোনার হয়ে নেইমারের শেষ ম্যাচ কিনা । ...

বধ্যভূমি-মুক্তিযোদ্ধাদের কবর একই নকশায়

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখযুদ্ধের স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব স্থানের স্মৃতিস্তম্ভগুলো একই নকশায় করা হবে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আজ সম্মেলনের তৃতীয় দিন চলছে। আ ক ম মোজাম্মেল হক বলেন, ডিসিরা বলেছেন এসব স্থান সংরক্ষণ করতে ...

অবৈধ বিদেশি নাগরিকদের গ্রেফতারে শিগগির অভিযান

নিজস্ব প্রতিবেদক: অবৈধ বিদেশি নাগরিকদের গ্রেফতারে শিগগির অভিযানে নামবে পুলিশ। এসব নাগরিকরা মানবপাচার, প্রতারণার মাধ্যমে অর্থপাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ৪ বিদেশি নাগরিক, ৯ জন প্রতারক ও মানবপাচারকারী গ্রেফতার বিষয়ে এই সংবাদ ...

কিশোরীকে গণধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিলেটে হিন্দু সম্প্রদায়ের এক কিশোরীকে হাসপাতালের সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় হাসানুজ্জামান ইস্পাহানি নামে পৌর যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে সুনামগঞ্জের আরফিন নগর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসানুজ্জামান ইস্পাহানি ওই গ্রামের চা বিক্রেতা আবদুল আলীর ছেলে এবং পৌর যুবলীগের সদস্য বলে জানা গেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ...

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিঙ্গাইরে গরু ব্যবসায়ী আজাহার হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার ৫ আসামি—কিরমান, ফজলুল করিম, কবির, আনিস ও জনাব আলীকে বেকসুর খালাস দেওয়া হয়। জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে ...

লক্ষ্মীপুরে তরুণী ধর্ষণে দেবর-ভাবির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় এক তরুণী ধর্ষণের মামলায় দেবর মাইন উদ্দিন ও ভাবি হালিমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—শাকচর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে ...

মানবতাবিরোধী ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের ১২ জন ও শেরপুরের ৪ জন এই মোট ১৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযুক্ত এসব আসামিরা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ নিজ কার্যালয়ে তদন্ত সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় ...

গুজরাটে বন্যায় একই পরিবারের ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট প্রদেশের প্রলয়ংকারী বন্যার পানি নেমে যাওয়ার সময় টের পাওয়া গেল একই পরিবারের ১৭ জন সদস্য মারা গেছে। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১০ এর বেশি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রদেশ হিসেবে খ্যাত গুজরাটে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে বেশ চাপে আছে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির। এবি পারমার বার্তা সংস্থা এএফপির কাছে বলেন: ‘মনে হচ্ছে ...