১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৬

সদ্য সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলেন কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন । সম্প্রতি সুপ্রিমকোর্টে ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাপ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত শনিবার রাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় যান। আওয়ামী ...

ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে চারতলা থেকে ফেলে হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির রোহিনীর বেগমপুরে গত শুক্রবার রাতের ধর্ষণে ব্যর্থ হয়ে এক তরুণীকে চারতলা থেকে ফেলে হ্ত্যার চেষ্টা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ ওই তরুণীর এক ছেলে বন্ধুকে আটক করেছে। এনডিটিভির খবরে এ তথ্য পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, ধর্ষণে বাধা দেওয়ায় ভবনের চারতলা থেকে ২০ বছর বয়সী ওই নারীকে অর্ধনগ্ন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, ...

ফতুল্লা স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মিডিয়ায়

স্পোর্টস ডেস্ক: এখন এক বিতর্কের নাম ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। ২২ ও ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা ওখানে। আর মাত্র কদিন বাকি। কিন্তু উন্নতি নেই জলে ঢাকা ফতুল্লা স্টেডিয়ামের। সাম্প্রতিক বৃষ্টিতে অবস্থার আরো অবনতি হয়েছে। এই অবস্থায় এই মাঠের খবর অস্ট্রেলিয়ার মিডিয়ায়ও উঠে এসেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র মিডিয়ায় জানিয়েছেন ফতুল্লার বিকল্প ভেন্যুর কথা তাদেরও মাথায় আছে। পানি ...

ইরানের বিষয়ে ইরাকের সাহায্য চায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইরাকের সাহায্য চাইছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সহযোগিতা কামনা করছে। এই ব্যাপারে সৌদি যুবরাজ সালমান ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। প্রতিবেদনে বলা হয়, শিয়া নেতার ফাঁসি ও মক্কায় হাজিদের মৃত্যুকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে ইরানের তিক্ততার ...

বুধবার থেকে বৃষ্টি কমতে পারে

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ুর প্রভাবে টানা কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আশা করছে মঙ্গলবারের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রায় সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে ...

যুবরাজ সিং বাদ

স্পোর্টস ডেস্ক: গত মাসে ক্যারিবিয়ান সফরে গিয়েছিল যে দল সেটিতে সাতটি পরিবর্তন! কাটা পড়লেন অভিজ্ঞ যুবরাজ সিং যাকে নিয়ে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কতো মনোমুগ্ধকর কথা বলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যুবি বাদ পড়লেও রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার মিলেছে বিশ্রাম। কোহলি আসন্ন ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন ১৫ সদস্যের একটি তরুণ দল নিয়েই । ভারত নির্বাচকরা দেখলেন শ্রীলঙ্কায় ...

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২০ আগস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২১ সেপ্টেম্বর  রাত ১২টা পর্যন্ত। এছাড়া আগামী ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ...

রাজধানীর শেকেরটেকে স্কুলছাত্রীর লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবরের শেকেরটেক এলাকা থেকে মেহেক আক্তার (১৪) নামে ৭ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। আদাবর থানার এসআই খোরশেদ জানান, শেকেরটেক এলাকার ১১ রোডের ১২ নম্বর বাড়ির টিনশেড ঘরের বাথরুমে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ...

ছাত্রলীগ নেতার থাপ্পড়ে ঢাবি শিক্ষার্থী ঢামেকে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন  হলের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। রবিবার রাতে হলের অতিথি কক্ষে এ কাণ্ড ঘটান হল শাখা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম। মারধরের শিকার ওই ছাত্রের নাম নাঈম ইসলাম। তিনি উন্নয়ন অধ্যায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া ওই গেস্টরুমে আরও তিন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ...

বুর্কিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার দেশটির সরকার জানায়, শহরের কেন্দ্রস্থলে সন্ত্রাসীরা এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তিন বন্দুকধারী শহরের একটি হোটেল ও রেস্টুরেন্টের বাইরে বসে থাকা ক্রেতাদের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। রোববার স্থানীয় সময় রাত নয়টার দিকে শহরের ব্যস্ত এলাকা কাওয়াম ...