১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৫৫

সদ্য সংবাদ

বঙ্গবন্ধু হত্যায় অনেক রাঘব-বোয়াল জড়িত ছিল: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে অনেক রাঘব-বোয়াল জড়িত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তদন্ত ত্রুটির কারণে তারা পার পেয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে অনেক রাঘব-বোয়াল জড়িত ছিল। তদন্ত ত্রুটির কারণে তারা পার পেয়ে যায়। দৈনিক দেশজনতা ...

পান্থপথে ‘জঙ্গি’ অভিযান নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’র ভেতরে আত্মঘাতী বোমা বেস্ফোরণে একজন নিহত হয়েছেন। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলে ভেতরে একজন মারা গেছে। তবে পরিচয় জানা যায়নি। তার সঙ্গে একটি চামড়ার ব্যাগ পাওয়া গেছে। এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর পান্থপথে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ওই হোটেলের ভেতরে গুলি ...

গাজীপুরে সরকারি গাছ কাটল চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সামাজিক বনায়নের প্রায় অর্ধশতাধিক সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানেও মিলেছে অভিযোগের সত্যতা। আর সামাজিক গাছ কেটে নেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বন বিভাগের আইনি ব্যবস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর আঞ্চলিক বন মামলা পরিচালক মো. আবু জাফর। এ ঘটনা ঢাকতে চেয়ারম্যান-মেম্বার আর গাছ ব্যাপারী করছে লুকোচুরি। স্থানীয়দের সাথে কথা ...

নিষিদ্ধ হলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: স্পানিশ সুপার কাপে বিতর্কিত লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে রেফারিকে ধাক্কা দিয়েছিলেন রোনালদো। ধারনা করা হয়েছিল বড় ধরনের শাস্তিই অপেক্ষা করছে এই তারকার জন্য। শেষ পর্যন্ত সেটাই হল। ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হল রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকাকে। সেই সাথে রোনালদো এবং রিয়াল মাদ্রিদকে জরিমানাও করা হয়েছে। রিপোর্টে বলা হয়, লাল কার্ড দেখার কারনে এক ম্যাচ ...

টঙ্গীতে গাড়িচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার টঙ্গীতে গাড়িচাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন -নেত্রকোনার দুর্গাপুর থানার কালসাপাড়া এলাকার নূরুল হক (৪০) ও একই থানার গুজিরপুর এলাকার আলাল উদ্দিন (৪৭)। টঙ্গী থানার এসআই নাজির আহমেদ জানান, সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি অজ্ঞাতগাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ...

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ প্রাণ গেল ৩৭ জনের

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কবলে সোমবার আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে। এর আগে গতকাল রোববার ১৯ জনের মৃত্যু হয়। সোমবার মৃত্যু হওয়া ১৮ জনের মধ্যে দিনাজপুরে পাঁচজন, কুড়িগ্রামে সাতজন, লালমনিরহাটে তিনজন ও নীলফামারীতে তিনজনের মৃত্যু হয়েছে। ...

বাঘাইছড়িতে ২ হাজার ৭শ’৩০ পরিবার পানি বন্দী

শাহ আলম,রাঙামাটি প্রতিনিধি গত কয়েক দিনের পাহাড়ি ঢলে ও ভারী বর্ষনে বাঘাইছড়ি উপজেলা নিম্ম অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বাঘাইছড়ি পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্যায় উপজেলা সদরসহ নিম্ম অঞ্চলের কয়েক হাজার একর কৃষি ফসলাদির ব্যাপকক্ষতি সাধিত হয়েছে। বেশী ক্ষতি হয়েছে এ মৌসমের তরিতরকারি ও বর্ষ মৌসমের ধানের ফসল। উপজেলা প্রশাসন ও পৌরসভার ...

নওগাঁয় সদর বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় সদর উপজেলা বিএনপির আয়োজনে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম শামীম গোলাপ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ...

শাহজাদপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

এম,এ,জাফর লিটন,শাহজাদপুর (সিরাজগঞ্জ): শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নে ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোতাহার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোনিয়া নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নে শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতাহার হোসেন ওই গ্রামের মোক্তার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত সোনিয়া একই গ্রামের শাহ আলমের ছোট বোন। শাহজাদপুর থানার ...

ভোলার বোরহানউদ্দিনে ১ মিনিটে ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

ভোলা প্রতিনিধি: “গাছ লাগাও, উপকূল বাঁচাও”। এ স্লোগান নিয়ে সোমবার দুপুর ১২টা ১ মিনিটে ভোলার বোরহানউদ্দিনে ১ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও গুরুত্বপূর্ণ সড়কসহ পাঁচ শতাধিক স্পটে একযোগে এ গাছের চারা রোপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ১ মিনিটে ১ লাখ গাছের চারা রোপন উৎসবের কর্মসূচির ...