টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন মঙ্গলবার দুপুরে বলেন, দুপুরের দিকে বাবা এবং ছেলে বিদ্যুতায়িত হন। পরে তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান বিস্তারিত জানতে ...
সদ্য সংবাদ
গুয়ামে কিমের হামলার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে হামলার বিষয়ে সেনাবাহিনীর প্রস্তাব অনুমোদন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে গুয়ামের গভর্নর এডি কালভোর পাশে দাঁড়ানোর ঘোষণার পরই কিম এ হামলার অনুমোদন দেন। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইয়াংকিরা (তুচ্ছার্থে মার্কিন নাগরিক) কোরিয়ান পেনিনসুলা ও এর আশপাশে বেপরোয়া কাজ চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা যদি আমাদের ধৈর্য ...
যমুনায় শত বছরের রেকর্ড হবার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণ অব্যাহত থাকায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক হারে পানি বাড়ায় ডুবে গেছে চরাঞ্চল ও নদী তীরবর্তী লোকালয়ে পানি ঢুকে শত শত ঘরবাড়ি। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আশঙ্কা করছেন যমুনার পানি যে হারে বাড়ছে তাতে আগামী দুই-তিন দিনের মধ্যে একশ বছরের ...
ইবিতে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ১৫ আগস্টের প্রথম প্রহরে হলের সিট দখলকে কেন্দ্র করে শহীদ জিয়াউর রহমান হলে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়াউর রহমান হলে বেশ কিছু ফাঁকা সিট দাবি করে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় গ্রুপের কর্মীরা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফাঁকা সিট দখল করতে সভাপতি শাহিনুর রহমান গ্রুপের তৌকির মাহফুজ মাসুদ, ...
রাজশাহীতে রিভলবারসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় একটি বিদেশি রিভলবারসহ জিয়ারুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়ারুল উপজেলার পলাশি ফতেপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনের নেতৃত্বে একটি অপারেশন দল গোপন ...
সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা খাল এলাকায় কোস্টগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হওয়া এই গোলাগুলি বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে চলছিল বলে জানা গেছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. ফরিদুজ্জামান খান মুঠোফোনে জানান, গত কয়েকদিনে জেলে অপহরণের ঘটনায় সোমবার রাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। ...
সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপরে ১২৬ সেন্টিমিটার
নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণ অব্যাহত থাকায় গত ৪দিন যাবত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানিতে চরাঞ্চল ও নদী তীরবর্তী লোকালয়ে শত শত ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ডাটা ...
৪০ হাজার রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আশ্রয় নেওয়া প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠাচ্ছে দেশটি। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থার তালিকাভুক্তরাও রয়েছেন। সরকার সব রোহিঙ্গাকে দেশ থেকে বিতাড়িত করতে চায় বলে এক সরকরি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু গত সপ্তাহে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা হচ্ছে- সকল অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া। এর ...
জামালপুরে বন্যায় প্লাবিত শতাধিক গ্রাম
নিজস্ব প্রতিবেদক: যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিনিয়ত হু হু করে বৃদ্ধি পাওয়া পানি লোকালয়ে প্রবেশ করায় নতুন করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত আড়াই লাখের মতো মানুষ। স্থানীয়রা জানান, প্রতিদিন পানি বৃদ্ধি পাওয়া রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে। পানি ঢুকতে শুরু করেছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে দুর্ভোগ বাড়ছে ...
জলাবদ্ধতায় এসওএস যুবপল্লীর শিক্ষা কার্যক্রম ব্যাহত
নিজস্ব প্রতিবেদক: স্কুলে ঝড়ে পড়া দরিদ্র যুবকদের সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৮ সালে চট্টগ্রাম শহরে গড়ে তোলা হয় এসওএস যুবপল্লী। প্রতিষ্ঠালগ্ন থেকে স্বাভাবিকভাবে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও, বর্তমানে জোয়ার ও ভারি বৃষ্টিপাতের কারণে স্থায়ী জলাবদ্ধতায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, হালিশহর আবাসিক এলাকার ‘এল’ ব্লকে অবস্থিত যুবপল্লীর প্রশিক্ষণ কেন্দ্রটির প্রধান ফটকে ঝুলছে তালা। ভেতরে নেই কোনো ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর