১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৫

সদ্য সংবাদ

সৌদি যেতে এখনও বাকি ৫০ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: হজ ফ্লাইট শেষ হতে আর বাকি রয়েছে মাত্র ১০ দিন। কিন্তু এখনও সৌদি আরব পৌঁছাতে পারেননি প্রায় ৫০ হাজার হজযাত্রী। বাংলাদেশ থেকে গত ২৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়, শেষ হবে আগামী ২৮ আগস্ট। চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে। ধর্ম মন্ত্রণালয় ...

জামালপুরে বন্যায় ও বিদ্যুৎস্পৃষ্টে ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পানিতে ডুবে মারা গেছেন গৃহবধূ ও দুই শিক্ষার্থীসহ চারজন। বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন দুজন। নিখোঁজ রয়েছে এক ছাত্রী। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে জেলার মাদারগঞ্জের বালিজুড়ি গ্রামে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করার সময় জয় নামে বালিজুড়ি হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ...

নৌকা বা ঘরের চালেই চলছে রান্নাবান্না

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরে যমুনার পানি বাড়তে থাকলেও বর্তমানে কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পাঁচ উপজেলার তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে সদরের কাওয়াকোলা ইউনিয়নের ২০টি গ্রাম সম্পন্ন তলিয়ে গেছে। এক টুকরো উঁচু জায়গাও নেই মানুষের আশ্রয় নেওয়ার ...

রাজধানীর চারপাশে পানি বৃদ্ধি পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশপাশের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ধলেশ্বরীর এলাসিন পয়েন্টে আগের দিনের তুলনায় পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে শুক্রবার বিপদসীমার ১১২ সেন্টিমিটার ওপরে ছিল। অন্যদিকে, লাখপুর পয়েন্টে শীতলক্ষ্যা নদীর পানি আগের দিনের চেয়ে ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুসারে, ১৯টি নদীর পানি ২৮টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে ...

খামারিদের ভারতীয় গরু নিয়ে মাথাব্যথা

নিজস্ব প্রতিবেদক: পাবনার খামারিরা ঈদুল আজহা সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন। তাদের শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে। তবে ভারতীয় গরু আমদানির খবরে খামারিদের মনে লোকসানের আশঙ্কা ভর করেছে। পাবনার ৯ উপজেলায় ছোটবড় মিলিয়ে রয়েছে প্রায় ২৮ হাজার গো-খামার। গত কয়েক দশকে গড়ে ওঠা এসব খামারের প্রধান ব্যবসা দুগ্ধ উৎপাদন। তবে তারা কুরবানির পশু মোটাতাজাকরণেও পিছিয়ে নেই। গত ...

ভোলায় জেলে অপহরণ

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার হাতিয়ার জলদস্যুরা মেঘনা নদীতে হামলা চালিয়ে নিকসন মাঝি (১৮) নামে এক জেলেকে অপহরণ করেছে। শুক্রবার রাত ১০টার দিকে মেঘনা নদীর জাগলার চর সংলগ্ন এলাকায়এ ঘটনা ঘটে। নিকসনের বাড়ি উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নে। মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, প্রতিদিনের মতো নিকসন শুক্রবার মাঝ রাতে মাছ ধরতে যান। এ সময় হাতিয়ার একদল জলদস্যু হামলা ...

বিরলে বন্যার পানিতে ভেসে যাওয়ার ৬ দিন পর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বানের পানিতে ভেসে যাওয়ার ৬ দিন পর নাইমুল ইসলাম ওরফে নাঈম (১৭) নামের ১ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বিজোড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের সাতভায়া পাড়ার খায়রুল ইসলামের পুত্র কিশোর নাঈমের মৃত দেহ শুক্রবার চেংকুরি রেল লাইনের বেকাপুল নামক এলাকা থেকে উদ্ধার করা হয়। এলাকাবাসি ও স্বজনরা বলেন, গত রোববার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে ...

উখিয়ার কাস্টমসে দেড় লাখ টাকার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

 উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস একসাইজ ও শুল্ক গোদামে কর্মরত জোয়ানরা পরিত্যক্ত অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টার দিকে ঘুমধুম-তুমব্র“ সড়কের উখিয়ার ঘাট কাস্টমস স্টেশনস্থ কবরস্থানের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে কাস্টমস সুত্রে নিশ্চিত করা হয়েছে। উখিয়ার ঘাট শুল্ক গোদাম ও চেকপোস্টের দায়ীত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে সাব ইন্সপেক্টর ...

মিয়ানমারে সহিংসতায় ফের রোহিঙ্গা আসছে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমারের গত ৫ দিন ধরে চলা সামরিক বাহিনীর নিপিড়নের শিকার হয়ে রোহিঙ্গারা ফের বাংলাদেশমূখী হয়ে পড়ছে। গত ৫ দিনে উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নিয়েছে অন্তত ৫ শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ। যারা মিয়ানমারের জান্তা সরকারের নির্যতনের নিমর্মতার শিকার হয়ে কোন রকম জান নিয়ে এদেশে পালিয়ে আসছে বলে জানান। রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর মিয়ানমার ...

ফের হামলা ইমরান এইচ সরকারের ওপর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর আবারও হামলা করেছে একদল দুর্বৃত্ত। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। গতকাল বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারে নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন করে গণজাগরণ মঞ্চ। এর এক পর্যায়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। আজ ছিল সেই হামলার ...