নিজস্ব প্রতিবেদক: সরকার রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে ২ লাখ মে. টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আজ সচিবালয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট জিটুজি বিষযক ক্রয় কমিটির নেতৃত্ব দেন খাদ্য সচিব মো: কায়কোবাদ হোসেন এবং রাশিয়ার পক্ষে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ...
সদ্য সংবাদ
নায়করাজ রাজ্জাক আর নেই
নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়ক রাজ রাজ্জাক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সন্ধ্যা ৬:১৩ মিনিটে ওপারে পাড়ি জমান এ খ্যাতিমান চিত্রনায়ক। দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আব্দুর রাজ্জাক থেকে নায়ক রাজ রাজ্জাক হয়ে উঠা বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত এই তারকা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের (বর্তমান ভারতের কলকাতায়) টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ...
৬৮ দিন পর শুরু হলো রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যাতায়াত
নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটিতে পাহাড়ধসের ঘটনায় ৬৮ দিন পর ভারী যানবাহন চলাচলের রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক খুলে দেয়া হয়েছে। আজ সোমবার সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে সাপছড়ির শালবনে নবনির্মিত বেইলি ব্রিজ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ দীর্ঘ দুই মাস চেষ্টা চালিয়ে ২কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নতুন বেইলি ব্রীজ নির্মাণ করে। গত ১৩ জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় সাপছড়ির ...
মক্কার হোটেলে আগুন, সরানো হলো ৬০০ হজযাত্রীকে
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার আল-আজিজিয়া এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হোটেল থেকে প্রায় ৬০০ লোককে সরিয়ে নিয়েছে জরুরি সার্ভিসের সদস্যরা। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সরিয়ে নেয়া ৬০০ জন প্রধানত তুর্কি ও ইয়েমেনি হজযাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশটির সংবাদ সংস্থা এসপিএ আজ এ অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ অগ্নিকাণ্ডের ...
লংগদুর ঘটনায় তদন্ত কমিশন কেন নয়
নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের অধীনে তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে আদালতের আদেশের পর কমিশন গঠনের বিষয়ে কী কী ...
খাগড়াছড়িতে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় কাউকে আটক করা না গেলেও ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক আমেরিকান কোল্ড রাইফেল, একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লেমুছড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, লেমুছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি দল ...
পাসপোর্ট পেতে দুর্নীতির শিকার ৫৫ শতাংশ মানুষ: টিআইবি
নিজস্ব প্রতিবেদক: পাসপোর্ট তৈরিতে ভেরিফিকেশনের সময় শতকরা ৫৫% নাগরিকের কাছ থেকে এসবি (স্পেশাল ব্রাঞ্চ) পুলিশ ঘুষ বা নিয়ম-বহির্ভুত অর্থ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। সবমিলিয়ে দুর্নীতির শিকার হচ্ছে দেশের নাগরিকদের বড়ো একটি অংশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গবেষণার ফলাফলে টিআইবি জানায়, পুলিশ ভেরিফিকেশনের নামে ঘুষ বা নিয়ম-বহির্ভুত ...
ঠুং ঠাং শব্দে মুখরিত কামারপাড়া
নিজস্ব প্রতিবেদক: কামার পাড়ায় এখন ঠুং ঠাং শব্দে মুখরিত। সময় নেই কথা বলার। দিনরাত চলছে চাপাতি, দা, বটি ও ছুরি তৈরির কাজ। আর মাত্র কয়েকদিন পর ঈদুল আযহা। তাই সাতক্ষীরায় কমারপাড়ায় চলছে কোরবানির পশু জবাইয়ের জন্য সরঞ্জাম তৈরির কাজ। কামার পাড়ার কারিগররা কর্মব্যস্ত হয়ে পড়েছেন। এবছর লোহার দাম কম থাকলেও কয়লার দাম বেশি থাকায় মজুরি একটু বেশি নিতে হচ্ছে বলে ...
রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদপুর থানা পুলিশ রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে আয়েশা বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। রোববার বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতে ঢামেক মর্গে পাঠানো হয়। মৃত আয়েশা ময়মনসিংহ গৌড়িপুর উপজেলার সরিষাআটি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি বর্তমানে ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ২৮নম্বর বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ...
টিকিট না পাওয়ার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো যাত্রীদের চতুর্থ দিনের মতো দেয়া হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। ৩০ আগস্টের টিকিট আজ দেয়া হচ্ছে। সকাল ৮টায় বিক্রি শুরু হওয়া এই টিকিট পেতে কমলাপুরে দীর্ঘ লাইন লেগেছে। অনেকে টিকিট পেতে গতকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন। অন্যদিন বেলা ১১টা থেকে ১২টার মধ্যেই লাইন ছোট হয়ে এলেও আজ সেই লাইন ১২টার পরও কমছে না। চাহিদার তুলনায় টিকিট সীমিত হওয়ায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর