১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৯

সদ্য সংবাদ

বেলা আড়াইটায় বনানীর কবরস্থানে নায়করাজের দাফন করা হবে

নিজস্ব প্রতিবেদক: শহীদ মিনারে সর্বস্তরের জনতার শ্রদ্ধাজ্ঞাপন ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে মঙ্গলবার বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সোমবার রাত পৌনে ১১টার দিকে নায়করাজের বাসভবন লক্ষ্ণীকুঞ্জে এক ব্রিফিংয়ে চিত্রনায়ক আলমগীর একথা জানিয়েছেন। তিনি বলেন, নায়করাজের মরদেহ প্রথমে মঙ্গলবার সকাল ১০টায় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে রাখা হবে। সেখানে তার সহকর্মীরা শ্রদ্ধা ...

ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে ন্যায় বিচারের আশ্বাসে ২ ঘন্টাপর সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। উপজেলার ভোগনগর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক হোসেন ঢাকা-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন বীরগঞ্জ পৌর শহরের কলেজমোড় এলাকায় অবস্থিত সিটি নাসিং হোম এন্ড ডায়াগনষ্টিক সেন্টাওে সন্তান সম্ভবা স্ত্রী নুরেজা বেগম (৩৫)কে ২০ আগষ্ট রবিবার ...

নওগাঁ সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ডাকু মিয়া (৩৪) নামে এক বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ডাকু মিয়া পোরশা উপজেলার রঘুনাথপুর গ্রামের রমজান আলী রামুর ছেলে। বিজিবি জানান, সোমবার ভোর রাতে হাপানিয়ার রঘুনাথপুর গ্রামের রজমান আলীর রামুর ছেলে ডাকু মিয়াসহ ১৫/২০জনের একদল গরু ব্যাবসায়ী সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। তারা গরু ...

উখিয়ায় অবৈধ হুন্ডি ব্যবসা অপ্রতিরোধ্য!

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: সরকারী ভাবে নিষিদ্ধ হুন্ডি ব্যবসা জমজমাট হয়ে উঠেছে কক্সবাজরের উখিয়ায়। পুলিশ প্রশাসনের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ও থানা পুলিশকে ম্যানেজ করে শক্তিশালী সিন্ডিকেট সদস্যরা প্রতিদিন হুন্ডির মাধ্যমে আসা লক্ষ লক্ষ টাকা অবৈধ ভাবে বিতরণ করছে। ফলে সরকার বিপুল পরিমান বৈদেশিক আয় বা রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক মানি লন্ডারিং ও হুন্ডির মাধ্যমে ...

নওগাঁয় আত্রাইর পানি কমতে শুরু করেছে, অপরিবর্তি যমুনার পানি

নওগাঁ প্রতিনিধি : বন্যার পানি কমতে শুরু করেছে নওগাঁর আত্রাই নদীর পানি। তবে ছোট যমুনা নদীর পানি অপরিবর্তিত। পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা গেছে, আত্রাই নদীর পানি কমে গিয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছোট যমুনা নদীর পানি অপরিবর্তিত বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় বন্যা পরিস্থিতি আরও সম্প্রসারিত হয়েছে। নওগাঁয় ইকরতারা নামকস্থানে ছোট যমুনা ...

মিয়ানমার থেকে আসছে চোরাইপথে কোরবানির পশু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কোরবানির ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে ট্রলার বোঝাই করে আনা হচ্ছে হাজার হাজার গরু ও মহিষ। টেকনাফের শাহপরীর দ্বীপের করিডোর দিয়ে প্রতিদিন ঢুকছে কোরবানির এসব পশু। গরু আসার এই ধারা অব্যাহত থাকলে এই বছর কোরবানিতে পশুর সংকট হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। সংকট না হলে গরু মহিষের দামও অনেক কমে আসবে। টেকনাফ শাহপরীর দ্বীপ করিডোরের ...

স্বাস্থ্য সচিবকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক: রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তার অযোগ্যতার বিষয়ে ব্যবস্থা না নেয়ায় স্বাস্থ্য সচিবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ আগস্ট আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ...

মঙ্গল-বুধবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের মঙ্গলবার (২২ আগস্ট) ও পরশু বুধবারের (২৩ আগস্ট) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এছাড়া, গত ১৩ আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন রুটিনও প্রকাশ কেরা হয়েছে। সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২০১৫ সালের ...

প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি এস কে সিনহার উদ্দেশ্যে বলেন, উনি সরে গেলেই পারেন। উনার তো পদ থেকে সরে যাওয়া উচিত ছিল। আজ রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হন। তারা নির্বাচন করেন রাষ্ট্রপতিকে। সেই রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রধান বিচারপতিকে। সংসদের বিষয়ে অশালীন মন্তব্যের আগে ...

দুদকের নতুন সচিব শামসুল আরেফিন

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আরেফিন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে এক আদেশ জারি করা হয়েছে। এর আগে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১৬ আগস্ট দুদক সচিব আবু মো. মুস্তাফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শামসুল ...