২০শে মার্চ, ২০২৬ ইং | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:১০

খাগড়াছড়িতে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি

খাগড়াছড়ি প্রতিনিধি:  

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় কাউকে আটক করা না গেলেও ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক আমেরিকান কোল্ড রাইফেল, একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লেমুছড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, লেমুছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিনগত রাতে সেখানে অভিযান শুরু করা হয়।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে একটি আমেরিকান কোল্ড রাইফেল রাইফেল, একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি রাইফেলের ম্যাগজিন, একটি পিস্তলের ম্যাগজিন ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছিল সন্ত্রাসীরা। মেজর মোহাম্মদ মুজাহিদুল জানান ওই সন্ত্রাসীরা ইউপিডিএফের সদস্য হতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১:৪০ অপরাহ্ণ