১৭ই এপ্রিল, ২০২৬ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

মোহাম্মদপুর থানা পুলিশ রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে আয়েশা বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। রোববার বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতে ঢামেক মর্গে পাঠানো হয়। মৃত আয়েশা ময়মনসিংহ গৌড়িপুর উপজেলার সরিষাআটি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি বর্তমানে ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ২৮নম্বর বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) দেবাশীষ মোদক সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, পারিবারিক কলোহের জের ধরে ঘরের ভেতর লোহার এ্যাংগেলের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছ থেকে জানা গেছে। তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১:২৭ অপরাহ্ণ