নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যানবাহনের ধীরগতি বা কোনো যানজটের দৃশ্য দেয়া যাচ্ছে না। বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দাউদকান্দি মেঘনা সেতু থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত কুমিল্লা অংশে কোনো দুর্ভোগ ছাড়াই যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন। ঢাকা-কুমিল্লা সড়কে চলাচলকারী বিআরটিসির বাসের চালক মিজানুর রহমান বলেন, আজ সকালে গুলিস্তান থেকে রওনা হয়ে সাড়ে সাতটায় দাউদকান্দির বলদাখালে পৌঁছান ...
সদ্য সংবাদ
শাহপরীর দ্বীপে আরো ১৬ রোহিঙ্গার লাশ
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গাভর্তি একটি নৌকা ডুবির ঘটনায় আরো ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এ লাশগুলো উদ্ধার করেছেন স্থানীয়রা। এর আগে বুধবার সকালে শিশু ও নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় ২০ জনের লাশ উদ্ধার করা হলো। সাবরাং ইউনিয়ন ...
চিরনিদ্রায় শায়িত হলেন কন্ঠসৈনিক আব্দুল জব্বার
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সকাল ১০টার পর হুট করে রাজধানীজুড়ে নামে বৃষ্টি। তা সত্ত্বেও কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল না তিল ধারণের ঠাঁই। এসেছেন নানা শ্রেণী-পেশার মানুষ। তারা শেষবারের মতো শ্রদ্ধা জানালেন প্রয়াত সংগীতশিল্পী আব্দুল জব্বারকে। এ জনসমাগমের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল জব্বারের মরদেহ শহীদ মিনারে পৌঁছায়। এর পরপরই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল মোহাম্মদ আবু নাসের ...
ভবন সরাতে আরও এক বছর সময় চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক: ‘বিষফোঁড়া’ খ্যাত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বহুতল ভবনটি হাতিরঝিল থেকে সরাতে আরও এক বছর সময় চেয়ে আবেদন করেছে সংগঠনটি। সম্প্রতি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ। বিজিএমইএ‘র আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর কারণ হিসেবে এই আইনজীবী বলেন, বিজিএমইএ ভবন থেকে সরতে সবকিছু প্রক্রিয়াধীন আছে। তাই সময় চেয়ে ...
আজ মুসলিম উম্মাহর পবিত্র হজ্ব
ধর্ম ডেস্ক: আজ বৃহস্পতিবার পবিত্র হজ। ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক্?, লা শারিকা লাকা’ (আমি হাজির! হে আল্লাহ আমি হাজির! তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)। লাখ লাখ মুসলমানের (হাজী) কণ্ঠের এ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। পবিত্র হজ ইসলামের পাঁচ স্তম্ভের একটি। আর্থিক ও ...
টাইগাররা ঈদ বোনাস পাচ্ছে ৬ কোটি টাকা
ক্রীড়া প্রতিবেদক: ঈদের আগেই দেশের মানুষকে বড় আনন্দে ভাসিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতে ঈদের আনন্দের সাথে বাড়তি আনন্দ যোগ করেছেন সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজরা। তবে দেশবাসীকে যারা আনন্দের জোগান দিয়েছেন, তাদেরও নিরাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য ছয় কোটি টাকার বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামীকালের মধ্যেই বোনাসের ...
ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭ জন
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় পুলিশের তল্লাশি চৌকিতে গতকাল বুধবার বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এদের পাঁচজন বেসামরিক নাগরিক এবং বাকি দুইজন তল্লাশি চৌকির নিরাপত্তা রক্ষী বলে জানা গেছে। এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সানার ১০ কিলোমিটার পশ্চিমে মাসাজেদ জেলায় এই হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হয় এবং সেটি নিকটবর্তী একটি গ্যাস স্টেশনে ধাক্কা খায়। এর ফলে ...
বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ এ কথা জানিয়েছেন। আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী মোল্লার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ...
জাতীয় ঈদগাহ ময়দান পুরোপুরি প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক : আর মাত্র একদিন পরেই ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। জাতীয় ঈদগায় একসঙ্গে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ঈদুল আজহার নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত হাইকোর্ট সংলগ্ন বিশাল এই জাতীয় ঈদগাহ ময়দান। এখানেই রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্যরা, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে নামাজ আদায় করবেন। জাতীয় ...
কুষ্টিয়ায় কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা তামাকের বিকল্প ফসল চাষে
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষের পরিবর্তে খাদ্যশস্য চাষে কৃষকদের এক উদ্বুদ্ধকরণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন দিশা ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উদ্বুদ্ধকরণ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উদ্বুদ্ধকরণ সভায় দিশা’র পরিচালক (ঋণ) ফিরোজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। এসময় তিনি বলেন, আমাদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর