নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে দুপুরে ঢালাই দেয়া ব্রিজ বিকেলেই ধসে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এক সপ্তাহ আগে ব্রিজটি ধসে পড়লেও ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, নিম্নমানের কাজের কারণে ব্রিজ ধসে পড়ার ঘটনা ঘটেছে। মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা এলাকার পারুলি খালের ওপর ৩২ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হচ্ছিল। ...
সদ্য সংবাদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হককে তার ব্যক্তিগত মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে উপাচার্যের ব্যক্তিগত মুঠোফোনে বাংলায় ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে হুমকি দেয়া হলেও তিনি মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিকেল ৪টার দিকে। ওই থানার ওসি বিষয়টি কাউকে না বলতে অনুরোধ করায় হুমকির বিষয়টি কাউকে বলেননি উপাচার্য। ...
টাঙ্গাইলে ইয়াবাসহ দুই ভাই আটক
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ৮৫০ পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। উপজেলার বল্লা বড়বাড়ী থেকে বুধবার রাতে তাদের আটক করা হয়। তারা হলেন- কালিহাতী উপজেলার বল্লা বড়বাড়ীর মোহাম্মদ আলী মাস্টারের বড় ছেলে শফিকুল ইসলাম (৩৩) এবং তার ছোট ছেলে মফিজুর রহমান (৩১)। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ভাইকে আটক করা হয়েছে। ...
মাদারীপুরে হাসপাতালে সংঘর্ষে আহত ৫, আটক ২০
নিজস্ব প্রতিবেদক: রোগীর ভর্তিকে কেন্দ্র করে মাদারীপুর সদর হাসপাতালে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে সদর হাসপাতালের দ্বিতীয় তলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে শহরের আলহাজ্ব আমিনউদ্দিন হাইস্কুলের ১০ শ্রেণির ছাত্র পিয়াল হাসান ও কালকিনি সৈয়দ ...
খাগড়াছড়ি সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক: সড়কের চারিদিকে গর্ত আর গর্ত। কিছু স্থানে ইট-সুরকি উঠে গিয়ে কাঁচা রাস্তায় পরিনত হয়েছে। ভাঙা কিছু অংশ জানান দিচ্ছে পিচঢালাইয়ের অস্তিত্ব। এমন বেহাল হওয়ার পরও পৌর কর্তৃপক্ষের নজর পড়ছে না এই সড়কে। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও চার গ্রামের স্থানীয় লোকজন। বর্তমানে এই সড়ক দিয়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ চিত্র খাগড়াছড়ি পৌরসভায় উপজেলা নিচের থেকে সবুজবাগ ...
আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- নারায়ণগঞ্জের মো. হারুন অর রশিদ ভূঁইয়া (৬৬), নাটোরের মো. মহসিন আলী প্রামানিক (৭১), জামালপুরের মো. দীনেস আলী প্রামানিক (৭৬) ও রংপুরের মো. আবদুর রাজ্জাক (৫৭)। এ নিয়ে মোট ২৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হল। মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ...
এখনও হজযাত্রী পৌঁছানোর বাকি ২৪ হাজার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন চলবে আরও পাঁচ দিন। এখনও ২৪ হাজার ১৪৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর বাকি আছে। মক্কা থেকে প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সৌদি আরব পৌঁছানো মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৯ হাজার ৬৭৯ জন রয়েছেন। গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া ...
বগুড়ায় শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদ্রাসাছাত্র বিপ্লব আলম (১২) বেত্রাঘাতে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার জয়পুরপাড়া মহল্লার ট্রাক চালক জাহাঙ্গীর আলমের ছেলে। জানা যায়, বিপ্লব উপজেলা সদরের মিফতাহুল কওমী হাফেজিয়া মাদ্রাসার আরবী বিভাগের ছাত্র। গত ৪-৫ দিন সে মাদ্রাসায় অনুপস্থিত ছিল। গত ২২ আগস্ট ওই শিক্ষার্থীর বাবা তাকে সকালে মাদ্রাসায় রেখে আসেন। ...
ট্রলারে বজ্রপাত লাশ উদ্ধার ৬
নিজস্ব প্রতিবেদক: সাভারে বংশী নদীতে ট্রলারে বজ্রপাতের ঘটনায় এ পর্যন্ত ৬ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে গত মঙ্গলবার ৩ জন এবং গতকাল বুধবার ধলেশ্বরী নদী থেকে আরো ৩ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। শ্রমিক ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বংশী নদীর কাতলাপুর ঘাট ...
কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩ যুবক
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন, সদরের পোকখালীর রমজান আলীর ছেলে মো. ইশরাফ (২৪), একই এলাকার শফি আলমের ছেলে রেজাউল করিম (২৪) ও নাপিতখালীর মনজুর আলমের ছেলে মো. শাহাবুদ্দিন (২৬)। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর