১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

সদ্য সংবাদ

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ঘোষণা সাকিবের

নিজস্ব প্রতিবেদক: ওয়ানডে, টি-টুয়েন্টিটা ভালো খেললেও টেস্ট ম্যাচকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ সংস্করণে বরাবরই তারা ফেভারিট। যে কোনো সময় যে কোনো কন্ডিশনেই তাদের হারানো খুব কঠিন। এ বাস্তবতা জেনেও ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে পারবেন বলে বিশ্বাস করেন সাকিব আল হাসান। এমনকি দুটি টেস্টেই জয় তুলে নিয়ে প্রবল প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার ঘোষণাটাও দেশের সেরা ক্রিকেটার দিয়ে দিলেন এবার। বাংলাদেশ ...

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৮২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৯৪ কোটি ৩৬ লাখ টাকা কম। গতকাল এ বাজারে ...

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর পিছিয়ে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিলো। নতুন খবর হলো পাঁচ মাস পিছিয়ে যাচ্ছে সেই সিরিজ। ইএসপিএন ক্রিকইনফো  জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকায় একই সময়ে ২০১৯ বিশ্বকাপের বাছাই খেলতে হবে। তাই ক্রিকেট উইন্ডিজ বিসিবির কাছে সিরিজ পেছানোর প্রস্তাব দিয়েছে, বিসিবিও তাতে রাজি। ক্রিকেট উইন্ডিজের দেওয়া প্রস্তাব চূড়ান্ত হলে ২০১৮ সালের জুলাই মাসে ...

সুন্দরবনে শিল্পকারখানা অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পকারখানা স্থাপনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। একই সঙ্গে সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকাজুড়ে কতগুলো শিল্পকারখানা রয়েছে, এর তালিকা ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। পরিবেশসচিব, শিল্পসচিব, ভূমিসচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ...

ফাইজলামির একটা সীমা আছে প্রধান বিচারপতির উদ্দেশ্যে আমু

নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সমালোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রের ক্ষমতা নিয়ে নিতে চান। এসব ফাইজলামির একটা সীমা আছে। এসব ঔদ্ধত্য দেখানোর একটা সীমা আছে।’ তিনি বলেন, ‘রায়ে এ দেশের বিরুদ্ধে যে কথা বলেছেন (প্রধান বিচারপতি) তা প্রত্যাখ্যান করতে হবে, এক্সপাঞ্জ করতে হবে; না হলে এ দেশের মানুষ এগিয়ে ...

বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতির পরিবারের আর্থিক বিষয়াদি খতিয়ে দেখছে জাতীয রাজস্ব বোর্ড (এনবি আর) এবং বাংলাদেশ ব্যাংক। বিচারপতি সিনহা হাইকোর্টে বিচারপতি হিসেবে শপথ নেওয়ার আগে যথাযথ ভাবে আয়কর দিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই সঙ্গে তাঁর স্ত্রী, দুই কন্যা এবং তাঁর শ্যালকের বার্ষিক আয়কর বিবরণী নিরীক্ষা করছে তারা। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুই কন্যা। একজন ভারতে থাকেন, ...

ডিভিডেন্ড পাঠিয়েছে ম্যারিকো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত অর্থবছরের চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, আলোচ্য সময়ে কোম্পানিটি ৫০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর ‌আগে কোম্পানিটি ...

যানজটে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে যানজট দাউদকান্দির রায়পুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে এই যানজট শুরু হয়। কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী আলী আহমেদ জানান, তিনি সকাল সাতটায় কুমিল্লা থেকে যাত্রা শুরু করেছেন। সকাল ১০টায় মেঘনা-গোমতী সেতু পর্যন্ত পৌঁছেছেন। আরেক বাসের ...

আইপিও আবেদন করতে হবে ওইমেক্সে ইলেকট্রোডকে

নিজস্ব প্রতিবেদক: ওইমেক্স ও পরবর্তী সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে (ইআই) নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস-২০১৫-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী এ আবেদন করতে হবে। এর আওতায় ফিক্সড প্রাইজ পদ্ধতির প্রথম আইপিও ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন ...

২৮ শিশুর মৃত্যু : ওষুধ প্রশাসনের সেই দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তা সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপ-পরিচালক আলতাফ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব উপস্থিত হয়ে আদালতকে এ তথ্য জানান। আদালতে স্বাস্থ্য সচিবের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে ...