নিজস্ব প্রতিবেদক: প্রতারক হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা অভিযোগে প্রতারণার শিকার হজযত্রীরা বিক্ষোভ মিছিল করেছেন। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে শনিবার দুপুরে হজযাত্রীরা নানা স্লোগানে এ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে থেকে মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন, আল বালাদ, সাইদ এয়ার ইন্টারন্যাশনাল, ইকো ট্রাভেলস, সানজিদ ট্রাভেলসহ আরো বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হয়। এ সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেষ হাসিনার ...
সদ্য সংবাদ
ভারতীয় গরুতেই স্বপ্নভঙ্গ খামারিদের
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের পালশা গ্রামের মনিরুল ইসলাম কুরবানির ঈদ সামনে রেখে ৪ মাস আগে ৯৫ হাজার টাকায় একটি গরু কিনে লালল-পালন করেছিলেন। শুক্রবার ওই গরু বিক্রি করেছেন ৯১ হাজার টাকায়। মনিরুল জানান, প্রতিদিন ১৩০ টাকা করে খাওয়ার খরচ হয়েছে একটি গরুর পেছনে। আর সেই হিসাবে তার অন্তত ১৫ হাজার টাকা খরচ হয়েছে। নিজে ও পরিবারের সদস্যরা শ্রম দিয়েছেন। ...
ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শমসের আলী প্রামাণিকের (৫৫) মৃত্যু হয়েছে। উপজেলার কদচিলান ইউনিয়নের গুদারা গ্রামে শুক্রবার রাতে এ মারপিটের ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ ...
বন্যা উপেক্ষা করে চলছে আউশ ধান কাটা-মাড়াই
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে চলমান বন্যাকে উপেক্ষা করে চলছে আউশ ধান কাটা ও মাড়াই। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। দেশে যখন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই (ছোট যমুনা) নদীতে বন্যার পানি দিন দিন বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে, ঠিক তখনই রাণীনগর উপজেলার একাডালা ইউনিয়নে চলছে ধান কাটা ও মাড়াই। কৃষি ...
১১ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চালু
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার পোড়াদাহ জংশনে যাত্রীবাহী ট্রেন সাগরদাড়ী এক্সপ্রেস ইঞ্জিনসহ পাওয়ার বগি নিয়ে লাইনচ্যুত হওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে রাজধানী ও উত্তর-বঙ্গের রেল যোগাযোগ আংশিক চালু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় ডাউন লাইনের মাধ্যমে একটি লাইন দিয়ে ট্রেন যোগাযোগ শুরু হয়। তবে যোগাযোগ পুরোপুরি সচল হতে দুপুর হয়ে যাবে বলে জানা গেছে। এর আগে শুক্রবার রাত ৮টায় খুলনা থেকে ...
বংশালে হোটেলে ম্যানেজারের গলাকাটা লাশ
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বংশাল থেকে এক হোটেল ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার নাম আলমগীর হোসেন। শনিবার সকাল সাতটার দিকে বংশালের নবাবপুর এলাকার আরাফাত হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত আলমগীর হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, শুক্রবার রাত ১২টার দিকে শার্টার বন্ধ করে আরাফাত হোটেলের ...
মুশফিক, অবহেলার জবাব দেওয়া চাই
দৈনিক দেশজনতা ডেস্ক: রাত পোহালে কাল সকালেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের এই টেস্টের আগে মুশফিক, সাকিব, তামিমদের চোখ নিশ্চয় অন্য রকম খুশিতে চকচক করছে? মনের কোণে খেলা করছে রোমাঞ্চের শিহরণ? অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারে প্রথম বারের মতো টেস্ট খেলতে নামছেন, মুশফিক-সাকিবরা রোমাঞ্চ অনুভব করারই কথা। তবে সেই রোমাঞ্চের উল্টো পাশে একটা চাপা কষ্টও নিশ্চয় ...
রাজশাহীতে অস্ত্রসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পাঞ্জাতুল আলী (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। উপজেলার ইউসুফপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। পাঞ্জাতন ওই গ্রামের আফাজ মণ্ডলের ছেলে। র্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে পাঞ্জাতনের বাড়ি থেকে চারটি পিস্তল, চারটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার কর হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঞ্জাতন অস্ত্র ...
আনিসুল হকের ঘুম ভাঙেনি
নিজস্ব প্রতিবেদক: লন্ডনে চিকিৎসারত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনসিুল হককে বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে ঘুম থেকে তোলার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শনিবারেও সেই ঘুম ভাঙানো হয়নি। এখনো আনিসুলের স্বাস্থ্যের তেমন উন্নতি হয়নি। যে কারণে চিকিৎসার সুবিধার্থে তাকে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত স্যারের (আনিসুল হক) স্বাস্থ্যের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল ও পিএইচডি ভর্তির মৌখিক পরীক্ষার সময় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এম ফিল ও পিএইচডি প্রোগ্রামে লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা যথাক্রমে আর্টস গ্রুপ ১২ সেপ্টেম্বর, সোশ্যাল সায়েন্স গ্রুপ ১৩ সেপ্টেম্বর, ন্যাচারাল সায়েন্স গ্রুপ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স গ্রুপ ১৪ সেপ্টেম্বর এবং বিজনেস স্টাডিজ গ্রুপ ১৭ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১১টা থেকে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্ধারিত তারিখে তাদের গবেষণা প্রস্তাবনা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর