২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৭

রাজশাহীতে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পাঞ্জাতুল আলী (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। উপজেলার ইউসুফপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। পাঞ্জাতন ওই গ্রামের আফাজ মণ্ডলের ছেলে।

র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে পাঞ্জাতনের বাড়ি থেকে চারটি পিস্তল, চারটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার কর হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঞ্জাতন অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৬, ২০১৭ ৩:০৪ অপরাহ্ণ