২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২৮

আমবাগানে মিলল বৃদ্ধের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গোপিস (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া পরিবর্তন ডটকমকে জানান, সকালে নিজ বাড়ির সামনের একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গোপিসের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

গোপিস আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ