১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৭

ব্রেকিং নিউজ

আমান, খোকনসহ বিএনপির চার নেতার জামিন

নিজস্ব প্রতিবেদক: আলাদা চারটি মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ চারজনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।আলাদা জামিন আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী আট সপ্তাহ বা পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত ওই চারজনের জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। জামিন ...

রোহিঙ্গাদের নিবন্ধন ২ লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন দুই লাখ ছাড়িয়েছে।আজ বুধবার পর্যন্ত দুই লাখ ১২ হাজার ১৫৮ জন নিবন্ধিত হয়েছে। উখিয়া ও টেকনাফের ৬টি নিবন্ধন কেন্দ্রে এ নিবন্ধন কার্যক্রম চলছে। পাসপোর্ট এন্ড ইমিগ্রেশনের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১১ সেপ্টেম্বর থেকে। সেনাবাহিনীর সদস্যরা এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন। পাসপোর্ট এন্ড ইমিগ্রেশনের উপ-পরিচালক ...

অস্ট্রেলিয়ায় গেলেন প্রধান বিচারপতি স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  অবশেষে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার স্ত্রী সুষমা সিনহা। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এরআগে গত শুক্রবার একই সময়ে একই ফ্লাইটে প্রধান বিচারপতি এসকে সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে ...

পাবনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনায় অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার দুপুরে পাবনার অতিরিক্তি জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শারমিন আক্তার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. হাবিবুল্লাহ (৩৬)। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোন্দকার আব্দুল জাহিদ রানা জানান, ২০১১ সালের ২২ আগস্ট আটঘরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া থানার ষাটগাছা এলাকার আব্দুস ...

বাংলাদেশের লক্ষ্য ৩৫৪

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩৫৪ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ১৭৬ রানের সুবাদের নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। হাশিম আমলা ও কুইন্টন ডি ককের দারুণ সূচনার পর জোড়া আঘাত আনেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার ...

ঢাকায় বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে দীর্ঘ ৩ মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি অবতরণ করে। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের বাইরে বিএনপি ও ২০ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী ভিড় জমিয়েছেন। বনানীর রেডিসন ব্লু হোটেল পর্যন্ত বিরোধী জোটের নেতাকর্মীদের উপস্থিতি ...

ঝিনাইদহে সাপের কামড়ে ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে সাপের কামড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে, ওই গ্রামের আবুল কাট্টের মেয়ে মিম খাতুন ( ১২) ও ছেলে আরাফাত হোসেন ( ৮ )। নিহত দুইজনেই বিপ্রবগদিয়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। ওই গ্রামের হাইস্কুল শিক্ষক সাচ্চু জোয়ার্দ্দার জানান, রাতে খেয়ে তারা মায়ের সাথে ঘুমিয়ে ছিল। এরপর কোন এক সময় ...

অভিশংসিত হতে পারেন ট্রাম্প

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ত্বরান্বিত করতে পারে যদি আগামী বছরের মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান দলের পরাজয় । এমন আশঙ্কা ও উদ্বেগের মধ্যে রয়েছে ট্রাম্প শিবির। হোয়াইট হাউসের বেশ কয়েকজন শীর্ষ উপদেষ্টা, আইনপ্রণেতা, দাতাগোষ্ঠী ও রাজনৈতিক পরামর্শক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ওই নির্বাচনে রিপাবলিকানরা যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় ট্রাম্প নিশ্চিতভাবেই অভিশংসনের মুখে পড়বেন। তাদের ...

সিইসিকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ আ.লীগের

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তারা এই পরামর্শ দেন বলে জানা গেছে। বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতারা সিইসির উদ্দেশে বলেছেন, আপনার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হতে পারে। এগুলো মাথায় রেখে কথা বলবেন। সজাগ ও সতর্ক থাকবেন। গত রবিবার বিএনপি নির্বাচন কমিশনের ...

দুদকের তালিকায় ১১১ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম কোচিং বাণিজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে রাজধানীর ৯টি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের ১১১ জন শিক্ষকের তালিকা চূড়ান্ত করেছে। এসব শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং কোচিং বন্ধে আইন প্রণয়নের সুপারিশসহ তালিকাটি প্রতিবেদন আকারে গত মঙ্গলবার কমিশনের কাছে দাখিল করেছে অনুসন্ধান টিম। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ...