১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:২৯

ঢাকায় বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসা শেষে দীর্ঘ ৩ মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি অবতরণ করে। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের বাইরে বিএনপি ও ২০ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী ভিড় জমিয়েছেন। বনানীর রেডিসন ব্লু হোটেল পর্যন্ত বিরোধী জোটের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
প্রসঙ্গত, ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। সফরসঙ্গী হিসেবে একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও তাবিথ আউয়াল তার সঙ্গে লন্ডন যান। লন্ডনের মরফিল্ড হাসপাতালে চোখের চিকিৎসা ছাড়াও কয়েক দফা পায়ের চিকিৎসা করান বিএনপি চেয়ারপারসন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৫:৪৩ অপরাহ্ণ