১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৬

ব্রেকিং নিউজ

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন ২৫ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের ২৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন আঞ্জুমান আরা বেগম, নাজমা আফরিন, অবন্তি নুরুল, মিয়া সিরাজুল ইসলাম, মফিজ উদ্দীন, রোকেয়া আক্তার, মোহাম্মদ সাইফুল আলম, মো. মিজানুর রহমান, মাহফুজা বেগম সাইদা, ফাতেমা রশিদ, সৈয়দা ...

নিম্নচাপের প্রভাবে সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরছে আজ শুক্রবারও। ঢাকায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি। আজ সকালেও ঝিরিঝিরি বৃষ্টি। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে আজও তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট বলছে, নিম্নচাপটি ওডিশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরদিকে অগ্রসর হয়েছে। আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ...

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গ্রীন রোড এলাকার ৪ নম্বর সড়কে অবস্থিত ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল ভবনের মূল নকশা না মেনে কার পার্কিয়ের জায়গা স্টোররুমসহ অন্য কাজে ব্যবহার করা হচ্ছিল। এ কারণে বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এর আগে বিষয়টির জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে এক মাসের সময় দেয়া হয়েছিল। রাজউকের সহকারী ...

বিশ্রামে আমলা, দলে মার্করাম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ওপেনার হাশিম আমলাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। রোববার অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে আমলার পরিবর্তে দলে ডাকা হয়েছে আইডেন মার্করামকে। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দুটিতেই সেঞ্চুরি হাকিয়েছেন ৩৪ বছর বয়সী আমলা। চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১০ এবং দ্বিতীয় ম্যাচে ৮৫ রান করেছেন এ তারকা ব্যাটসম্যান। দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে ...

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ৪

গাজীপুর প্রতিবেদক: সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে দেশের বিভিন্নস্থান থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার প্রতারককে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন ধরনের সিল ও বুট উদ্ধার করা হয়েছে।গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান। আটককৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মহির খারুয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ...

দুর্নীতির মামলায় নওয়াজ শরীফ ও তার মেয়ের বিরুদ্ধে চার্য গঠন

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের সম্পত্তির মালিকানা সংক্রান্ত অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার মেয়ে ও জামাতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির দুর্নীতি বিরোধী আদালত। এই অভিযোগ প্রমাণিত হলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে যেতে হতে পারে। গত জুলাই মাসে অপ্রদর্শিত আয় সংশ্লিষ্ট অভিযোগে সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পরে তিনি পদত্যাগ করেন। কিন্তু তিনি ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম ...

ঢাবির নতুন প্রক্টর হলেন গোলাম রাব্বানী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ হিসেবে নিয়োগ পেলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যপক ড. একেএম গোলাম রাব্বানী। রোববার থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় ৯ বছর ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করা ইতিহাস বিভাগের অধ্যাপক ড. অধ্যাপক এম আমজাদ আলীর স্থলাভিষিক্ত হলেন তিনি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নুর ই ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ...

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ইতোমধ্যে এ পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে বলে পিএসসি সূত্রে জানা গেছে। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, আগামী সপ্তাহের মধ্যে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি ...

সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬০০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ১৮ লাখ টাকা বেশি। আগের দিন ...

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৭

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত সপ্তাহের শুরুর দিক থেকে এ পর্যন্ত ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর সিনহুয়ার। দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি বৃহস্পতিবার জানায়, এ দুর্যোগের ঘটনায় এখনো ২৬ জন নিখোঁজ রয়েছে এবং এতে আরো ৩৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ২৬ জন ...