নিজস্ব প্রতিবেদক: দূষণ মৃত্যুর জরিপে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এর পরেই সমান সংখ্যক মৃত্যুর হার নিয়ে ২য় স্থানে রয়েছে সোমালিয়া। প্রতিবেশি দেশ ভারতের অবস্থান ৫ম। আর বিপরীতে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যায় শীর্ষ স্থানে রয়েছে। দূষণের সাথে সম্পর্কিত নয় এমন সংক্রামক রোগ হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সারের কারণে এসব মৃত্যু ঘটেছে বলে বিবিসি থেকে জানা গেছে। মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট কমিশন অন ...
ব্রেকিং নিউজ
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ায় কারণে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। দেশের দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের পরিদর্শক এবিএস মাহমুদ ...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল অভিমুখী বিভিন্ন মহাসড়কে ৬০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে যাত্রীদের দুর্ভোগের পোহাতে হচ্ছে বেশি। মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ যানজটের বিষয়ে সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গত দুই দিন ধরে প্রবল বৃষ্টি থাকায় এবং মহাসড়কে যানবাহনের চাপ বেশি হওয়ায় গত বৃহস্পবিার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ...
মেয়র আনিসুল হকের অবস্থার উন্নতি অনেকটা শঙ্কামুক্ত
দৈনিক দেশজনতা ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন অনেকটা শঙ্কামুক্ত। আগামী কিছু দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে নেয়া হতে পারে। এই তথ্য জানিয়েছেন মেয়র আনিসুল হকের ছেলে নাবিদ হক। লন্ডন থেকে আনিসুল-পুত্র বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন বাবার রোগ নিয়ন্ত্রণে এসেছে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’এক প্রশ্নের জবাবে নাবিদ বলেন, ‘বাবা এখনো ...
নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে বেশিরভাগ দল :কে এম নুরুল হুদা
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে পমর্শ নেওয়ার অংশ হিসেবে ধারাবাহিকভাবে ৪০টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টি (জেপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শেষ হয়। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে ইসির এবারের সংলাপ শুরু করে। ...
পাকিস্তানে খেলতে না গেলে দল থেকে বাদ : শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এ তিন ম্যাচ সিরিজের শেষটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। তবে ওই ম্যাচ খেলতে পাকিস্তান সফরে না যেতে বোর্ডের কাছে অনুরোধ করেছিল শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৪০ ক্রিকেটার। কিন্তু তাদের আবেদনে সাড়া না দিয়ে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার কথা জানিয়েছে বোর্ড। শুধু তাই নয়, শ্রীলঙ্কার খেলোয়াড়দের জানানো হয়েছে যে ...
ব্যাংক আমানতে সুদ কমেছে ৪২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ মন্দা, ব্যাংকে বাড়ছে অলস টাকা। খরচ কমাতে সুদের হার টেনে ধরেছে ব্যাংকগুলো। ফলে সুদের হার কমতে কমতে একেবারে তলানিতে নেমেছে। এরই ধারাবাহিকতায় পাঁচ বছরে ব্যাংকিং খাতে আমানতের সুদের হার কমেছে ৪২ শতাংশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ায় ব্যাংকিং খাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। কিন্তু সে তুলনায় ঋণের চাহিদা কম। বিনিয়োগ না বাড়ায় আমানত নিয়ে ...
চীনকে হারিয়ে লক্ষ্য পূরণ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: শেষ শ্যুটআউট নিতে রাসেল মাহমুদ জিমি যখন এগিয়ে গেলেন স্পটের দিকে তখন মাঠের মাঝখানে মাহবুব হারুন তাকিয়ে অন্য পোস্টের দিকে। টেনশনটা নিতে পারছিলেন না বাংলাদেশ হকি দলের প্রধান কোচ। মওলানা ভাসানী স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। মাঠের মাঝে পরস্পরের কাঁধে হাত রেখে রুদ্ধশাস অপেক্ষা খেলোয়াড়রদের। চীনের গোলরক্ষককে কাটিয়ে জিমি যখন বলটি জালে ঠেলে দিলেন তখন মওলানা ভাসানী স্টেডিয়াম হয়ে ...
অন্তত্য দ্রুতগতির যুদ্ধজাহাজ বানাবে তেহরান
আন্তর্জাতিক ডেস্ক: সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে ইরান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবার অন্তত্য দ্রুতগতির যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা নিয়েছে তেহরান। যা কিনা ঘণ্টায় ৮০ নট বা প্রায় দেড়শ কিলোমিটার বেগে চলতে পারবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বলেছেন, খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে শেষ থেকেই ...
সোনারগাঁয়ে ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা আষাঢ়িয়ার চর এলাকায় থেকে ৯১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২৯০ পিস ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ২ জনকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী থানার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর