১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

ব্রেকিং নিউজ

রোহিঙ্গাসহ সকল সঙ্কট সমাধানে পরিবর্তন প্রয়োজন : দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রোহিঙ্গাসহ দেশে অন্যান্য যে সঙ্কট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে একটি পরিবর্তন দরকার। সে পরিবর্তনের নেতৃত্ব দিবে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করা মাত্রই দেশের সব সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটির তৃতীয় তলায় অনুষ্ঠিত দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের আয়োজনে ‘রোহিঙ্গা সংকট : বন্ধু রাষ্ট্রের ভূমিকা ...

বৃষ্টি নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক: কার্তিকের শুরুতে গত দুইদিনের টানা বৃষ্টি ও হিমেল বাতাস দিনাজপুরের বিরামপুর এলাকায় শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তর জনপদের বিরামপুর এলাকায় শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি। তার সাথে ছিল মৌসুমি হিমেল বাতাস। টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা দেখা দেয়। শুক্রবার শহরে সাপ্তাহিক বন্ধের ...

বিকেল পর্যন্ত টানা বৃষ্টি, রাতে কমতে পারে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টিপাত হবে। তবে আশা করে হচ্ছে, রাতে বৃষ্টি কমতে পারে। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, দেশের দক্ষিণ অঞ্চলের বৃষ্টিপাত রাত নাগাদ কমে আসবে। তবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তিনি জানান। গত দুই দিনের টানা ...

বাংলাদেশের বন্ধু ফাদার মারিনো রিগন আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সম্মানসূচক নাগরিক ও মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন আর নেই। ইতালির ভিচেঞ্চায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ফাদার রিগন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিসের অদূরে ভিচেন্সার ভিল্লা-ভেরলা গ্রামে জন্মগ্রহণকারী খ্রিস্টান ধর্মযাজক মারিনো রিগন প্রায় ৬০ বছর ধরে বাংলাদেশে অবস্থান ...

রাত ৮টার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসি পরিচালক আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। noname বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসিতে অবস্থিত সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাজের স্বার্থে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ...

সিঙ্গাপুরে এরশাদের হার্টে অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের হার্টে অস্ত্রোপচার সফল হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ছয়টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাভেথ হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। এরশাদের সহোদর ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের ইত্তেফাককে জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তার (এরশাদের) রক্তচাপ স্বাভাবিক রয়েছে, তারপরেও চিকিত্সকরা তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন। জিএম কাদের বলেন, ‘এই অপারেশনটি জটিল ছিল। ...

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার ভোররাত সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুই বাসযাত্রী হলেন কামরুজ্জামান মল্লিক (৩৭) ও মো. মাসুদ (৩৫)। তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। বাসটির বেশির ভাগ যাত্রী তাবলিগ জামাতের বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি ...

বৃষ্টিতে গাজীপুরে মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে পানি জমে গেছে। এছাড়া মহাসড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভয়াবহ যানজট দেখা দিয়েছে। এর ফলে এসব যানে থাকা মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, গত দুইদিনের থেমে থেমে চলা বৃষ্টির কারণে এই মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। বৃষ্টির পানি এসব গর্তে জমায় গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ...

উখিয়া-টেকনাফে এইডস আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দিন দিন বাড়ছে এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগী। গত বুধবার পর্যন্ত ৩৩ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। আর তাতে উখিয়া ও টেকনাফের মানুষের মধ্যে আতঙ্কে ভর করছে। খোদ চিকিৎসকরা বিব্রত রোহিঙ্গা এইডস রোগী বৃদ্ধির প্রবণতায়। রোহিঙ্গা এইডস রোগীদের কথা উল্লেখ করে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন স্থানীয় সিটিজেন সাংবাদিকরা। রোহিঙ্গারা যাতে কোনো দালাল-ফড়িয়ার মাধ্যমে দেশের ...

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ছাত্রলীগের কেন্দ্রীয়  কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। ছাত্রলীগ সভাপতি বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয়  কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে আজীবন ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি ...