নিজস্ব প্রতিবেদক: কয়েক মাস ধরে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে বাজার বেসামাল। কখনো চালের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা, কখনো বেড়েছে কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা। বাড়তি এ দাম শুধু কাঁচামরিচ বা চালেই নয়। গত কয়েক মাসে দাম বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের। আর গতকালও সেই বেশি দামেই স্থিতিশীল ছিল বাজার। সংশ্লিষ্টরা বলছেন, চাল ও কাঁচামরিচের দাম কিছুটা কমলেও তা এখনো ...
ব্রেকিং নিউজ
সু চির নাম সরাল অক্সফোর্ড কলেজ
আন্তর্জাতিক ডেস্ক: অং সান সু চির নাম সরিয়ে ফেলেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন সেন্ট হিউস কলেজ। রোহিঙ্গা ইস্যুতে সু চির অবস্থানের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় কলেজটির শিক্ষার্থীরা নিম্নশ্রেণির শিক্ষার্থীদের কমনরুম থেকে তাঁর নাম অপসারণের পক্ষে ভোট দেয়। তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। স্নাতক ডিগ্রি অর্জনের আগে এই কলেজের শিক্ষার্থী ছিলেন সু চি। তাঁর নামানুসারেই ওই কমনরুমের নামকরণ ...
সোমালিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮
আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ত এলাকায় গত শনিবার চালানো ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫৮–তে পৌঁছেছে। এ ঘটনায় কয়েক শ লোক আহত হয়েছে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির। সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিরাহমান ওসমানের বরাত দিয়ে বিবিসি জানায়, এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথের কাছে বিস্ফোরক বহনকারী একটি লরি ...
পাটুরিয়া-দৌলতদিয়ায় যোগাযোগ বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি: বৈরি আবহাওয়ায় বাতাসের বেগ বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে গেছে। গুঁড়ি গুঁড়ি টানা বৃষ্টির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। শুক্রবার মধ্যরাত থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে ...
তামিমেরও দক্ষিণ আফ্রিকা সফর শেষ!
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় গিয়ে পারফরম্যন্সের বেহাল দশার সঙ্গে যেন বেড়েই চলেছে বাংলাদেশের চোট সমস্যা। ঊরুর চোট থেকে ফিরে দ্বিতীয় ওয়ানডেতে খেললেও ফের ব্যথা বেড়ে গেছে তামিম ইকবালের। তাই তৃতীয় ওয়ানডেতে তো বটেই টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন মোস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকায় গিয়েই প্রথম প্রস্তুতি ম্যাচে চোট পান তামিম ইকবাল। প্রথম টেস্ট ...
স্বাস্থ্য পরীক্ষা করতে রাষ্ট্রপতি লন্ডন যাচ্ছেন কাল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি এম আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে আগামীকাল লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহ্জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবে। প্রেস সচিব আরো জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তার স্বাস্থ্য ...
সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের কাহারোলে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছেন ৫জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন বাসের সাথে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ৫জন। দৈনিক দেশজনতা /এন আর
ঢাবির ভর্তি পরীক্ষা জালিয়াতিতে জড়িত ১২ জনকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির মূল হোতা ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে সিআইডিতে হস্তান্তর এবং ১২ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।শুক্রবার পরীক্ষা শেষে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে এক ছাত্রলীগ নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রয়েছেন। তারা জালিয়াত ...
ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে ডি ভিলিয়ার্স, বোলিংয়ে হাসান আলি
স্পোর্টস ডেস্ক: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে ফরম্যাটে খেলোয়াড়দের সর্বশেষ র্যাংকিং প্রকাশ করে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি। র্যাংকিংয়ে তিন নম্বর থেকে শীর্ষে উঠে গেছেন তিনি। হটিয়েছেন ভারতের বিরাট কোহলিকে। ৮৭৯ রেটিং নিয়ে সবার উপরে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ডি ভিলিয়ার্সের চাইতে ...
ফাঁস হওয়া প্রশ্নে ঢাবির ভর্তি পরীক্ষা!
নিজস্ব প্রতিবেদক: ফাঁস হওয়া প্রশ্নপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ভর্তি পরীক্ষা শুরুর ৮ ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয় বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন বলছে, ‘এ বিষয়ে তাদের কাছে এখনো তথ্য প্রমাণ আসেনি।’শুক্রবার সকাল ১০-১১টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর