নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বৃহস্পতিবার ভোরে মোবাইল কোর্ট পরিচালনা করে মা ইলিশ নিধনের দায়ে ১৩ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জেলেদের নিকট হতে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল ও দেড় মন ইলিশ মাছ জব্দ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে আটককৃত ১৩ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ...
ব্রেকিং নিউজ
নাইকোর চুক্তি অবৈধ :শুনানি ৩ সপ্তাহের মুলতবি করেছেন আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক : গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি নাইকোর ও পেট্রোবাংলার গ্যাস সরবরাহ চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি ৩ সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীব উল ...
শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ২ যাত্রীর নিকট থেকে আমদানি নিষিদ্ধ ৬০ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে। পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। আজ বৃহস্পতিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এসব সিগারেট আটক করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, যাত্রীরা হলেন মাসুদ রানা ও প্রীতি আক্তার। ...
দুই শর্তে জামিন পেলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে খালেদা জিয়ার করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। এজন্য খালেদা জিয়াকে দুটি শর্ত দিয়েছে আদালত। শর্ত দুটি হলো-এক লাখ টাকা বণ্ডে দুইজন আইনজীবীকে জামিনদার থাকতে হবে এবং বিদেশ যেতে চাইলে আগে থেকে আদালতের অনুমতি নিতে হবে। এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার পর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ ...
মেসির শততম গোলে বার্সেলোনার জয়
স্পোর্টস ডেস্ক: মেসির অসাধারণ কীর্তি ‘শততম গোল’ করার ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘ডি’র ম্যাচে এদিন গ্রিক দল অলিম্পিয়াকোসের মুখোমুখি হয় বার্সা। আর এদিনেই নিজের শততম গোলের মাইলফলক ছুঁলেন আর্জেন্টিনাইন অধিনায়ক। ফলে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আরনেস্টো ভালভার্ডের শিষ্যরা। লিওনেল মেসি একটি গোল করার পাশাপাশি লুকাস ডিগনের করা অন্য গোলেও অবদান রাখেন। ...
কানাডায় নেকাব নিষিদ্ধ করে আইন পাশ
আন্তর্জাতিক ডেস্ক: জনসেবা প্রদান ও গ্রহণ করতে মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না নিয়ম করে একটি আইন পাশ করেছে কানাডার এক প্রাদেশিক সরকার। সবার জন্য এ বিধি নিষেধ আরোপ করা হলেও সমালোচকদের মতে মুসলিম নারীদের লক্ষ্য করে এটি করা হয়েছে। বুধবার ক্যুবেকের জাতীয় পরিষদে ৬৬-৫১ ভোটে বিলটি পাশ হয়। ২০১৪ সাল থেকে প্রাদেশিক ক্ষমতায় থাকা লিবারেলরা দুই বছর আগে বিলটি উত্থাপন ...
আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল দুর্নীতির দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে দুই মামলায় আত্মসমর্পণ করে আজ তিনি জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। ১২ অক্টোবর তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে দুই মামলায়ই গ্রেফতারি পরোয়ানা ...
রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শেষ হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচন নিয়ে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংলাপ শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছিল কমিশন। গতকাল বুধবার পর্যন্ত ৩৮টি দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। ইসি ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে ...
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ পেল ১০২৭ ভোট মিয়ানমার ৪৭
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের ওপর গণহত্যার বিষয়টি ১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে গৃহীত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। এর আগে সোমবার আইপিইউ সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুটি ভোটাভুটিতে ১০২৭ ভোট পেয়ে গৃহীত হয়। এর বিপরীতে মিয়ানমার পায় মাত্র ৪৭ ...
ভোলায় যাত্রীবাহী বাস খাদে : নিহত-১
ভোলা প্রতিনিধি: ভোলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আমেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে ও অন্তত আরো ৩০ যাত্রী। ১৮ অক্টোবর বুধবার সকালের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চরফ্যাশন উপজেলায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে যাত্রীবাহী একটি বাস চরফ্যাশন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর