১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯

ব্রেকিং নিউজ

৬ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ: এরশাদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। লাখো মানুষের এ সমাবেশ থেকে নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলয়নায়তনে বিশাল যৌথ সভায় তিনি এসব কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা ৩০০ আসনে আগামী নির্বাচন করব। নেতা-কর্মীরা প্রস্তুতি নিন। ...

কুমিল্লায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার সকালে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম (৫০) এবং মৃত আবদুস সোবহানের ছেলে শানু মিয়া (৪৫)। ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ...

টেকনাফে ৯ লাখ ইয়াবা উদ্ধার

অপরাধ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। শনিবার ভোরে অভিযান চালিয়ে টেকনাফের অাড়িয়া খাল থেকে ৮ লাখ এবং হাড়িয়াখালী লবন মাঠ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার দাম প্রায় ২৭ কোটি টাকা। বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান কক্সবাজারে টেকনাফে নিয়ে ...

চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার স্থানীয় সময় ১০ টা ৩১ মিনিটে মোজিয়াং হ্যানি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। চীনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) একথা জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৩ দশমিক ২৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১০১ দশমিক ৫৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ১১ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত ...

সরকারের উন্নয়ন তৃণমূলে পৌঁছে দিতেই ট্রেন সফর: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের ট্রেন সফর বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক সফর শুরু করেছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে আজ শনিবার সকালে নির্বাচনী ট্রেন যাত্রার শুরুতে কমলাপুর রেলস্টেশনে উদ্বোধনী বক্তব্যে সেতুমন্ত্রী ...

আইনজীবীদের সাক্ষাৎ: ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কারাগারে শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ দাবি জানান। বিকেলে স্বাক্ষাৎ শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তারা মামলার বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে এসেছিলেন। ...

বঙ্গবন্ধুকে নিয়ে গোপন নথির ওপর বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক ১৪ খণ্ডের বইয়ের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে গণভবন প্রাঙ্গণে বইটির প্রকাশনা উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ...

গোমস্তাপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হোসেন বাবু (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বাবু উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের ইউপি সদস্য আলমের ছেলে। র‌্যাব জানায়, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকার একটি আমবাগানে ৪-৫ জনের একটি দল মাদক কেনাবেচা করছিল। এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল ...

কারাগারে আদালত স্থাপন অসাংবিধানিক নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার বিচারে কারাগারে আদালত বসানো অসাংবিধানিক নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এটা নতুন কিছু নয়। অতীতেও বাংলাদেশের কারাগারের মধ্যে আদালত স্থাপন করা হয়েছিল। জিয়াউর রহমানই প্রথমে কারাগারের মধ্যে আদালত বসিয়ে কর্নেল তাহেরের বিচার করেছিল। সেই বিচারে কর্নেল তাহেরের ফাঁসি হয়েছিল। খালেদা জিয়ার দুর্নীতির মামলায় কোনো প্রতিহিংসা বা রাজনীতি নেই। তিনি অপরাধ ...

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসরে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল দল। নিজেদের দ্বিতীয় খেলায় তপু বর্মনের গোলে পাকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। খেলার ৮৫ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জাতীয় দলের নির্ভরযোগ্য এ ডিফেন্ডার। এর আগের ম্যাচেও ভুটানের বিপক্ষে খেলার ৩ মিনিটে গোল করেছিলেন জাতীয় দলের এ তারকা ফুটবলার। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু ...