আদালত প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন আবেদন আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংন্তান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। গত ২৮ আগস্ট এ মামলায় হাইকোর্টে জামিন ...
ব্রেকিং নিউজ
গাজীপুরে মিলন হত্যায় সাতজনের ফাঁসি
আদালত প্রতিবেদক: গাজীপুরে মিলন ভূইয়া নামের একজনকে হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, মামলায় দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও ...
প্যারিসে ছুরি হামলায় পর্যটকসহ আহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ছুরি হামলায় দু’জন বৃটিশ পর্যটকসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। খবর বিবিসির স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। এক ব্যক্তি ছুরি ও লোহার রড নিয়ে এই হামলা চালান। হামলার পরপরই সন্দেহভাজন এক আফগানিস্তানের নাগরিককে আটক করা হয়েছে। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা তা নিশ্চিত হওয়া ...
ভারত থেকে ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির উদ্বোধন আজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে আজ বাংলাদেশের জাতীয় গ্রিডে ভারত থেকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লী থেকে বিকেলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে কুষ্টিয়ার ভেড়ামারার আন্তঃবিদ্যুৎ সংযোগ গ্রিডে এ বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন। এ উপলক্ষে দুই প্রধানমন্ত্রী ...
বিএনপির মানববন্ধন দুপুরে, প্রতীকী অনশন বুধবার
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সোমবার সারা দেশে মানববন্ধন পালন করবে দলটি। একই দাবিতে আগামী বুধবার দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ...
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন। রোববার বিকাল ৩টার দিকে দলের স্থায়ী কমিটির সাত সদস্যকে নিয়ে মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন বলে যুগান্তরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান। সাত মাস ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সুচিকিৎসাসহ বিভিন্ন ...
বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে রিট
আদালত প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সুবিধা দেয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, কারা মহা-পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনসহ মোট ৬ জনকে বিবাদী করা হয়েছে। রোববার দুপুরের দিকে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয় বলে জানান ...
মিডিয়ার একটি অংশ সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: মিডিয়ার একটি অংশ সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে খবর আছে বিএনপি দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে, তাদের দোসরদের নিয়ে তারা ছক তৈরি করছে নির্বাচন বানচাল করার জন্য। ১০ মিনিটের জন্য বিএনপি আন্দোলন করতে পারে নাই। আন্দোলনের নামে দলীয় অফিসে বসে প্রেস বিফ্রিং করে। পুলিশের কাছে মোবাইল করে খবর নেয় দলীয় অফিসে পুলিশ অভিযান চালাবে সে ভয়ে বিএনপি আতঙ্কিত। উত্তরবঙ্গের ...
আইডিবির হাবের উদ্বোধনে প্রধানমন্ত্রী: রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দেশটির ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর রেডিসন হোটেলে জেদ্দাভিত্তিক ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আঞ্চলিক প্রধান কার্যালয়ের (হাব) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি মানবিক সংকট মোকবেলা করছে। রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। এতে আমাদের স্থানীয় লোকদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর