নারায়ণগঞ্জ সংবাদদাতা: আড়াইহাজার উপজেলায় ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে জাকির হোসেন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ বলছে, সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রোববার ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদি এলাকার চকের মধ্যে ওই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন রাজধানী ঢাকার দক্ষিণ গ্রাম গোয়ালবাড়ীর নুরু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা সহ অন্যান্য জেলায় প্রায় ১০ ...
ব্রেকিং নিউজ
খালেদার ১১ মামলার হাজিরা ৭ অক্টোবর
আদালত প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রোববার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত ...
শিশু আকিফার মৃত্যু: গঞ্জেরাজ মালিক গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি: সম্প্রতি কুষ্টিয়া শহরের চৌড়হাঁস এলাকায় গত ২৮ আগস্ট গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় শিশু আকিফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসের মালিক মো. জয়নাল আবেদীনকে (৬৩) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার জয়নাল এজাহারভুক্ত তিন নম্বর আসামি। অপর দুই আসামি বাসচালক খোকন ও সুপারভাইজার ইউনুস মাস্টার এখনও পলাতক। র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, আজ ...
বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে দিল নেপাল
ক্রীড়া ডেস্ক: নয় বছরের অপেক্ষাটা এবারও শেষ হলো না। বাংলাদেশের ফুটবলের ‘নবযাত্রা’র শুরুটা ভালো হলেও ধারাটা ধরে রাখতে পারলো না জামাল ভূঁইয়া-সাখাওয়াতরা। হেরে বিদায় নিলো সাফ ফুটবল থেকে। ওঠা হলো না কাঙ্খিত সেমিফাইনালে। টুর্নামেন্টে অবশ্য দারুণ শুরু করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে তুলে নিয়েছিল ৬ পয়েন্ট। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে সমতা হলেই গ্রুপ সেরা হয়ে সেমিতে চলে যেতো বাংলাদেশ। ...
টেকনাফে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মুহিবুল আলম (২৬)। জানা যায়, টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস জাদিমোরা ওমর খালের উপরের ব্রিজ অতিক্রমের সময় টেকনাফগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
জনপ্রিয়তা যাচাই করে জাতীয় নির্বাচনের মনোনয়ন : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনপ্রিয়তা যাচাই করে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। জনগণ যাকে ভালবাসে, যার পক্ষে জনগণ আছে-এমন নেতা মনোনয়ন পাবেন। সকলের আমলনামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে। ছয় মাস পর পর রিপোর্ট জমা হচ্ছে। এ পর্যন্ত পাঁচটা রিপোর্ট জমা হয়েছে। আজ শনিবার রেলযোগে উত্তরবঙ্গ সফরকালে ...
লিখতে-পড়তে পারলেই সাক্ষরতা বলে না: গণশিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এখন শুধু লিখতে-পড়তে পারলেই তাকে সাক্ষরতা বলে না। পড়ালেখার পাশাপাশি তাকে কর্মদক্ষ হলেই তাকে সাক্ষর বলা হচ্ছে। সাক্ষরতার চিত্র আগামী ১০ বছরের মধ্যে পাল্টে যাবে। সাক্ষরতা মানে একজন শিক্ষিত ও দক্ষ ব্যক্তিকে বোঝাবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষরতা ...
বাকৃবি গবেষকদের সাফল্য: বাংলাদেশের বিজ্ঞানীদের ইলিশের জীবনরহস্য আবিষ্কার!
নিজস্ব প্রতিবেদক: বিশ্বে প্রথমবারের মতো আবিষ্কৃত হলো আমাদের জাহীয় মাছ ইলিশের পূর্ণাঙ্গ জীবনরহস্য। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর দেশীয় ইলিশের জীবনরহস্য প্রস্তুতকরণ, জিনোমিক ডাটাবেজ স্থাপন এবং মোট জিনের সংখ্যা নির্ণয় করার জন্য গবেষণায় সাফল্য পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ও তার সহযোগী গবেষকরা। আজ শনিবার সকালে বাকৃবি সাংবাদিক ...
বাগেরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা, আটক ৫
বাগেরহাট প্রতিনিধি: কারাগারে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিচারে আদালত স্থাপনের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা প্রদানসহ জেলা ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার সকালে শহরের সরুই এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয়। পলিশের বাধার মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময়ে দলীয় অফিসের সামনে থেকে পুলিশ জেলা ছাত্রদলের ...
দিন দিন ধনী-দরিদ্রের ফারাক বাড়ছে : ড. সালেহ উদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, উন্নয়নকে গণতন্ত্র থেকে আলাদা করে দেখা ঠিক নয়। উন্নয়ন ও গণতন্ত্র অঙ্গাঙ্গীভাবে জড়িত। গণতন্ত্র ছাড়াও বিশ্বের কিছু দেশে উন্নয়ন হয়েছে। কিন্তু সে উন্নয়ন টেকসই ও সমতা ভিত্তিক নয়। সেখানে শুধু বস্তু নির্ভর প্রবৃদ্ধি ও ভোগবাদের প্রসার হয়েছে। মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতা এগুলোর প্রাধান্য দেয়া হয়নি। বাংলাদেশ ওই পথে চলুক, আমরা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর