১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৯

ব্রেকিং নিউজ

বৃষ্টি ও বজ্রপাতে সাফের সেমিফাইনাল বন্ধ

ক্রীড়া প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নেপাল ও মালদ্বীপ। বিকেল চারটায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও বিটিভি। ম্যাচের ২০ মিনিট হওয়ার পর পরই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই খেলা চলতে থাকে। বৃষ্টির সঙ্গে এক সময় মুহূর্মুহ বজ্রপাত হতে শুরু করে। এই অবস্থায় ২৭ মিনিটের সময় ম্যাচ পরিচালনা বন্ধ করে ...

তানু হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

আদালত প্রতিনিধি: শরীয়তপুরে গৃহবধূ সামসুন নাহার তানু হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন । মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- সদর উপজেলার মধ্য চরোসুন্ধি গ্রামের আব্দুল কাদের তালুকদারের ছেলে রেজাউল করিম সুজন তালুকদার (২৪), মজিবুর রহমান পেদার ছেলে সাইফুল ইসলাম পেদা (২২) ও আব্দুল মান্নান মাদবরের ছেলে ...

ছেলেসহ ফের কারাগারে রাগীব আলী

আদালত প্রতিবেদক: বিতর্কিত ব্যবসায়ী ও ‘দৈনিক সিলেটের ডাক’র সম্পাদক মণ্ডলীর সভাপতি রাগীব আলী ও তার ছেলে ‘দৈনিক সিলেটের ডাক’র সম্পাদক আব্দুল হাইকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এ পিতা-পুত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের ...

সুনামগঞ্জ ও গাইবান্ধায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ছাতক উপজেলার জয়নগর গ্রাম ও সুরমা নদীতে এ ঘটনা ঘটে। ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান জানান, উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে হৃদয় দাস (১৪) বাড়ির পাশে হাওরে মাছ ধরছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে উপজেলার সুরমা নদীতে নৌকায় পাথর বোঝায় ...

নতুন কর্মসূচি আসছে, নৌকা ভেসে যাবে : মওদুদ

নিজস্ব প্রতিবেদক: শিগগিরই নতুন কর্মসূচি আসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, সময় আসছে। সময় বেশি দেরি নাই। এমন কর্মসূচি দেওয়া হবে যে কর্মসূচিতে এই সরকারের নৌকা ভেসে যাবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বুধবার ...

আদালতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন খালেদা জিয়া

আদালত প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে অস্থায়ী আদালতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে খালেদা জিয়া জামিনে থাকবেন কিনা সে বিষয়ে তার আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন আদালত। বুধবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী ঢাকার ৫নং বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান আদালতে যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া আদালতে ...

২৪ ঘণ্টা মনিটরিংয়ে থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম

তথ্য প্রযুক্তি ডেস্ক: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিহত করতে গুজব শনাক্তকরণ ও নিরসন সেল দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে। এই সেল কোনো গুজব ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে ৩ ঘণ্টার মধ্যে গুজবের সত্যতা সম্পর্কে গণমাধ্যমকে জানাবে। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে সাংবাদিকদের তিনি এ ...

চকরিয়ায় আজও সড়কে প্রাণ গেল ৩ জনের

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কের চকরিয়ার হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় আজ ফের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হারবাং ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেইনবো কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ইজিবাইককে (টমটম) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি কেউ। খবর পেয়ে চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ...

পুঁজিবাজারে বিনিয়োগে বেশি লোভ করবেন না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন সে প্রতিষ্ঠান সর্ম্পকে ভালো করে জেনেশুনে বিনিয়োগ করবেন। খুব বেশি লোভে পড়বেন না। কারণ প্রতিটি ব্যবসায় লাভের একটা সীমা আছে। তিনি বলেন, আপনারা না জেনে বুঝে বিনিয়োগ করে ধরা খান আর দোষ হয় সরকারের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটি ...

ফতুল্লায় টায়ার কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় টায়ার কারাখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে ফতুল্লায় পোস্ট অফিস রোডের ইউনিয়ন পরিষদের পাশে এপেক্স হোসেন টায়ার নামে একটি টায়ার কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ঢাকা ও নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ...