দিনাজপুর প্রতিনিধি: ৫২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। গত ২২ জুলাই কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে যায় দেশের একমাত্র কয়লাভিক্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট। এতে বিদ্যুৎ সংকটে পড়ে দিনাজপুরসহ রংপুর বিভাগের আট জেলা। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার (উৎপাদন) প্রকৌশলী মাহাবুববুর রহমান ...
ব্রেকিং নিউজ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮০০০ টাকা
নিজস্ব প্রতিবেদক: মালিক-শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পোশাক খাতে সর্বনিম্ন ৮ হাজার টাকা মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে এ মজুরি কার্যকর হবে। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এ কথা জানান। চলতি বছরের ১৪ জানুয়ারি পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার। ...
বহদ্দারহাটে আগুনে পুড়লো তুলার গুদাম
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে দুটি তুলার গুদামসহ একটি দোকান ও আশেপাশের বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বহদ্দারহাট কাশবন হোটেলের পাশে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, বহদ্দারহাট কাশবন হোটেলের পাশে গার্মেন্টস ঝুট থেকে তুলা তৈরির একটি গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে গুদামসহ আশেপাশের দোকান ও ...
খালেদার অনুপস্থিতিতে বিচারের বিষয়ে আদেশ ২০ সেপ্টেম্বর
আদালত প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচারকাজ চলবে কি না- সে বিষয়ে আগামী ২০ সেপ্টেম্বর আদেশ দেবেন আদালত। গতকালের মতো আজও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির হতে অনিচ্ছা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেজন্য তার অনুপস্থিতিতেই বিচার চলবে কি-না, এ বিষয়ে আদেশের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। আজ ...
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর নৌ-টার্মিনালে যাত্রীবাহী লঞ্চ এমভি রফরফে বৈদ্যুতিক সর্টসার্কিট ইঞ্জিন রুম থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আগুন নেভাতে ও আতংকিত যাত্রীরা ছুটাছুটি করতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে যাত্রীবাহী লঞ্চের ইঞ্জিন, জেনারেটর, পাওয়ার সেকশন, হাওয়ার মেশিন, ডায়াস মেশিনসহ ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে লঞ্চ কর্তৃপক্ষ দাবি করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় লঞ্চটি চাঁদপুর টার্মিনাল থেকে ...
বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার কেওয়া বকুলতলা এলাকায় আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ থানার খান্নাগ্রাম এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও তাদের ছেলে সেলিম হোসেন (১৫)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেওয়া বকুলতলা এলাকার আবুল হাসানের বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন আনোয়ার। আনোয়ারের ৫-৬টি ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। ওই অটোরিকশা তারা ...
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত
ক্রীড়া ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তাপ। হোক সেটা ক্রিকেট, হকি কিংবা ফুটবল। কিন্তু ভারত সাফ ফুটবলে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে। বুঝিয়ে দিয়েছে সব জায়গায় উত্তাপ খোঁজা বোকামি। অবশ্য দুই দলের একজন করে ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ফুটবল বিরোধী উত্তাপ ছড়িয়ে। বুধবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। দুই ...
নেপালকে হারিয়ে ফাইনালে মালদ্বীপ
ক্রীড়া ডেস্ক: মালদ্বীপ কোচ পিটার সের্গাটের চাকরি নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল। মালদ্বীপের সংবাদ মাধ্যমে সাফ ফুটবলই তার শেষ বলে লেখা ছাপাও হয়েছে। এমনকি নেপালের বিপক্ষে ম্যাচের আগেও তাকে সংবাদ সম্মেলনে দেখা যাবে না বলে লিখে দেয় কেউ কেউ। সের্গাট শুধু বলেছিলেন, যা হওয়ার সাফের পর হবে। এখনও তো দলকে সমর্থন করুন। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জিতে সাফের ফাইনালে চলে গেছে ...
সরকারি হলো আরও ১৪ কলেজ
নিজস্ব প্রতিবেদক: দেশের আরও ১৪টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে ১৪টি কলেজ ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ হতে সরকারি করা হলো। নতুন করে সরকারি করা কলেজগুলো হচ্ছে— ফরিদপুরের সালথা উপজেলার সালথা কলেজ, ...
সুষ্ঠু নির্বাচনে ইসিকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে নির্বাচন কমিশনকে (ইসি) সাংবিধানিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর বাসসের শেখ হাসিনা বলেন, বর্তমান নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সুষ্ঠু, নিরপেক্ষ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর