নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগারে প্রবেশ করছেন। শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে পাঁচ সদস্যের এই মেডিকেল বোর্ড কারাগারে প্রবেশ করে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাঁচ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ জলিল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল ...
ব্রেকিং নিউজ
মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে সাড়ে ৪ মণ গাঁজা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার মো. রিপন (২৪), কসবা উপজেলার জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার গিয়াস (২২) কে আটক করা ...
জোর করে ক্ষমতায় থাকার অভিপ্রায় আ.লীগের নেই : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: জোর করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার কোন অভিপ্রায় আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে। আমরা জনগণের শক্তিতে ভসরা রাখি।’ আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় সরকারের বিরুদ্ধে চালানো ...
ফিলিপাইনে সুপার টাইফুন মাংখুট’র আঘাত, উপকূলে সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে ফিলিপাইন উপকূলে আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া সুপার টাইফুন মাংখুট। স্থানীয় সময় শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত ২ টা ৩০ মিনিটে উত্তর ফিলিপাইনে সর্বপ্রথম আঘাত হানে মাংখুট। জানা যায়, পূর্বে ঝড়টির বাতাসে গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার, যা সর্বোচ্চ ২২৫ কিলোমিটার বেগে মাংখুট আছড়ে পড়ে ফিলিপাইনের উত্তরপূর্ব কাগায়ান প্রদেশের উপর। হাওয়াইয়ের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ...
মেডিকেল বোর্ডে ব্যক্তিগত চিকিৎসক অন্তর্ভুক্তির দাবি বিএনপির
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসায় সরকার গঠিত মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। তিনি বলেন, কারা কর্তৃপক্ষের মৌখিক বার্তা অনুযায়ী মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য দেশনেত্রীর ব্যক্তিগত ৫ জন চিকিৎসকের নাম দলের পক্ষ থেকে প্রেরণ ...
রংপুরে বাস উল্টে নিহত ৩
রংপুর সংবাদদাতা: রংপুরে এম কে পরিবহন নামে একটি বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার রপুর-দিনাজপুর মহাসড়কের চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুর নগরীর বড়বাড়ি এলাকার দুলাল চন্দ্র ...
লবিস্ট নিয়োগ করে লাভ হবে না, বিএনপিকে ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ৩০ লাখ মার্কিন ডলারে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। তিনি বলেন, লবিস্ট নিয়োগ করে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা কোনো চাপের কাছে নতিস্বীকার করবো না। বাংলাদেশ কি যুদ্ধবিধস্ত দেশ? এটা কি পাকিস্তান, সিরিয়া, সুদান? শুক্রবার সকালে আনোয়ার ...
রূপগঞ্জে তিন গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শরীরে আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রত্যক্ষদর্শীদের দেয়া খবরে শুক্রবার সকাল সোয়া ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, আরেকজন ধূসর শার্ট ...
সড়ক পরিবহন বিল সংসদে উত্থাপন: দুর্ঘটনায় নিহত হলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: কোনো ব্যক্তির বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটলে এবং সেই দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে সড়ক পরিবহন বিল-২০১৮ উত্থাপন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিলটি উত্থাপন করেন। পরে এটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী ...
আদালত প্রতিবেদক: বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। কাফরুল থানায় করা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কারাগার থেকে মোজাম্মেলকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. রায়হান। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন খারিজ করে দেন। এর পরেই চাঁদাবাজির মামলায় জামিনপ্রাপ্ত মোজাম্মেলকে কারাগার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর