আদালত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছ ঢাবি কর্তৃপক্ষ। সোমবার রাষ্ট্রপক্ষের অ্যাভোকেট অন রেকর্ড মধূমালতী এ আদেবন করেছেন।। মামলাটির রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তারা (ঢাবি কর্তৃপক্ষ) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে, যার নম্বর সিপি ৩৬০৬/২০১৮। এর আগে গত ১৭ জানুয়ারি ...
ব্রেকিং নিউজ
ঘূর্ণিঝড়ে চীনে নিহত ২, বাস্তুচ্যুত ২১ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে চীনে অন্তত দুই জন নিহত হয়েছেন। ফিলিপাইনে আঘাত হানার পর গতকাল রবিবার চীনের জনসংখ্যা অধ্যুষিত প্রদেশে আঘাত হেনেছে। এতে দুই জন নিহত হওয়ার পাশাপাশি প্রদেশের ২১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এর আগে গতকাল হংকংয়েও আঘাত হানে ম্যাংখুত। চীনে এবং হংকংয়ে ১২শ’র বেশি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। কয়েক লাখ যাত্রী বিমানবন্দরে দুর্ভোগে পড়েছেন। চীনে ...
বিশেষ বিবেচনায় মুক্তি পেলেন ১৪২ কয়েদি
সিলেট প্রতিবেদক: বিশেষ বিবেচনায় লঘু দণ্ডে দণ্ডিত সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা ১৪২ কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। আর এটাই প্রথম দেশে কোনো কারাগারের এতোজন আসামি একসঙ্গে জামিন পেলেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত পৌনে ১০টার দিকে সব কার্যক্রম সম্পন্ন করার পর ৭৩ জন কারাবন্দিকে মুক্তি দেয় কর্তৃপক্ষ । এদের মধ্যে ১৪ জন নারী ও ৬৯ জন পুরুষ। আর ...
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত
নাটোর প্রতিনিধি: নাটোরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বিরেন্দ্র নাথ পাহান (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় অন্তত সাত বাসযাত্রী আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার আহম্মেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়র সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নিহত বিরেন্দ্র নাথ নাটোর সদর উপজেলার নবীনকৃষ্ণপুর গ্রামের ...
স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল: খালেদার স্বাস্থ্যঝুঁকি নেই, বিএসএমএমইউতে ভর্তির পরামর্শ
নিজস্ব প্রতিবেদন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকি নেই অর্থ্যাৎ তার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে দাবি করে প্রতিবেদন দিয়েছেন পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড। পাশাপাশি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করার পরামর্শও দিয়েছেন। রোববার বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের কাছে এ প্রতিবেদন জমা দেয়া হয়। খালেদা জিয়ার ...
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে আলোচনায় বসেছেন ছাত্র সংগঠনের নেতারা। উপাচার্যের কার্যালয়সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে রোববার দুপুরে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপস্থিত রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। অন্যদিকে ছাত্রদলের প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের ...
আমীর খসরুর রিট খারিজ
আদালত ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদকে দুদক কার্যালয়ে হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার রিটটি খারিজ করেন। আদালতে আজ আমীর খসরুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ...
সরকারের চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা হবে না: মোশাররফ
নিজস্ব প্রতিবেদক: সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না এবং তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন। রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় সরকারি দলের চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ...
পুলিশের ওপর মানুষের বিশ্বাস ফিরে এসেছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের ওপর মানুষের বিশ্বাস ফিরে এসেছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ বাহিনী দিন-রাত এক করে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতেও এ বাহিনী দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আজ রবিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর উদ্বোধন উপলক্ষ্যে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পুলিশ বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ ...
টাইফুন ম্যানখুট: ফিলিপাইনে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন ম্যানখুটের আঘাতে ফিলিপাইনে ১৪ জনের প্রাণহানি ঘটেছে।চলতি বছরে সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় এটা। এদিকে ফিলিপাইনে তাণ্ডব শেষে ঘূর্ণিঝড়টি এখন হংকং এবং চীনের দিকে ধেয়ে যাচ্ছে। আজ রবিবার সকালে হংকংয়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জরি করা হয়েছে। ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, টাইফুন ম্যানখুটের আঘাতে ১৪ জন নিহত হয়েছে। রাস্তাঘাট এবং টেলিযোগাযোগ বন্ধ হয়ে গেছে। গ্রাম্য এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর