নিজস্ব প্রতিবেদক: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের চলাফেরার স্বাধীনতা নেই। তাই তারা দিশেহারা। দেশের জনগণ সুশাসন দেখতে চায়, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ নিশ্চিত করতে চায়। কার্যকর গণতন্ত্র ও আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে সুশাসন দেখতে চায়। আমরা জনগণের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়েছি। আজ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত নাগরিক ...
ব্রেকিং নিউজ
দেবে গেল সেতু, বগুড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: সেতু দেবে যাওয়ার কারণে বগুড়ার সঙ্গে বোনারপাড়া-সান্তাহার রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনের মাঝামাঝি এলাকায় সেতু দেবে যায়। এরপর থেকেই এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম বলেন, দেবে যাওয়া সেতু মেরামত করতে ...
শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ ওষুধ আটক
অপরাধ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ দুই লাখ বিদেশি সিগারেট ও ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা দল। আজ শনিবার ভোরে দিকে এসব সিগারেট ও ওষুধ আটক করা হয়। গোয়েন্দা সূত্র জানিয়েছে, শারজাহ থেকে ছেড়ে আসা G9 513 ফ্লাইটটি শনিবার ভোর ৪.০০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন সংবাদে শুল্ক গোয়েন্দারা জানতে পারে ...
জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশ: ড. কামাল-মির্জা ফখরুলসহ সিনিয়র রাজনীতিবিদরা একমঞ্চে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশ শুরু হয়েছে। বিকাল তিনটার কিছু পরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ সমাবেশ শুরু হয়। মঞ্চে উপস্থিত হয়েছেন ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান। এছাড়া উপস্থিত আছেন ব্যারিস্টার মইনুল হোসেন, ঢাকসুর সাবেক সহ-সভাপতি সুলতান মনসুর ...
মহালছড়িতে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিখোঁজ ১
খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির মহালছড়িতে ব্রিজ ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। নদীতে পড়ে যাওয়া ট্রাকটিতে পাথরবোঝাই ছিল। ঘটনার পর থেকে মহালছড়ি উপজেলার সঙ্গে মুপ্পাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে মুপ্পাছড়ি ইউনিয়নের প্রায় ৩০ হাজার বাসিন্দা। এ ঘটনায় চারজনকে উদ্ধার করা হলেও এখনও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি পুলিশ থানা ...
বাগেরহাট ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় হেলপারসহ নিহত ৩
ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে শনিবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। বাগেরহাট: খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কেন্দুয়া ব্রিজের কাছে গ্রীন লাইন ও দীদার পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন (২৫) খুলনার রূপসা ...
ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে এক সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আজ শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে এই ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেল একথা জানিয়েছে। ইরানের রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেলের এক প্রতিবেদক বলেন, কুচকাওয়াজ চলাকালীন সময়ে পেছন থেকে একাধিক বন্দুকধারী খোলা গুলি চালিয়েছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, খাকি পোশাক পড়ে মোটরসাইকেলে ...
আইনগত ভিত্তি পেলেই ইভিএম ব্যবহার : সিইসি
নিজস্ব প্রতিবেদক: আইনগত ভিত্তি পেলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার বিষয়ে নির্বাচন কমিশনে ...
‘আগামী নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশ’
নিজস্ব প্রতিবেদক: ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে মিথ্যা ও গুজব রটাতে পারে। এজন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ রয়েছে।’ আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন ...
দুবাই যাচ্ছেন সৌম্য-ইমরুল
ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের দলে যোগ দিতে দুবাই যাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। তামিম ইকবালের ইনজুরির পর তার ব্যাকআপ হিসেবে, একজন নয়- দুজন ওপেনার যোগ দিচ্ছেন দলের সাথে। টুর্নামেন্টের মাঝপথেই আজ দুবাইয়ে উড়িয়ে নেওয়া হচ্ছে সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে। শনিবার সন্ধ্যায় তারা দুবাইয়ের বিমানে উঠবেন। সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে থাকা বিসিবির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর