১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

ব্রেকিং নিউজ

১০ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক: ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরগুনা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নড়াইল, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও বগুড়ায় ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি হয়েছে। সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। জাতীয় নির্বাচনের প্রায় তিন মাস আগে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এই রদবদল ...

বিএনপি মানুষের দল নয়, ক্ষমতার দল: কাদের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শহরের শাহ আমানত এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দিনে সড়কপথে নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শিকলবাহার এলাকায় প্রথম পথসভায় যোগ দেন নেতারা। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানুষের দল নয়, ক্ষমতার দল। চট্টগ্রামের মানুষ বিএনপিকে আর ...

খনি দুর্নীতি : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ অক্টোবর

আদালত প্রতিবেদক: বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ ...

শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতনের দাবিতে রোববার সকালে গাজীপুর মহানগরীর ডেকেরচালা এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন নিট অ্যান্ড নিটেক্স গার্মেন্টের শ্রমিকরা। এসময় বেশ কয়েকটি গার্মেন্টস কারখানা ভাঙচুর করেন তারা। মহাসড়ক অবরোধের ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। শ্রমিকরা জানান, গত কোরবানির ঈদের সময় তাদের আগস্ট ...

লন্ডন থেকে নিউইয়র্কে প্রধানমন্ত্রী যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক: এক দিনের যাত্রাবিরতি শেষে আজ রবিবার সকালে লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তিনি নিউইয়র্কে যাবেন বলে জানা গেছে। এর আগে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা ০৫ মিনিটে লন্ডনের হিথ্রোরো বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার নাজমুল কাওনাইন। ...

চট্টগ্রামে কার-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে একটি প্রাইভেট কার, নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ‘দি কিং অব চিটাগং’ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রাইভেটকারে থাকা মো. ফারদিন (১৮) ও অটোরিকশার চালক মো. হানিফ (৪০)। ফারদিন নাসিরাবাদ বাটাগলি এলাকার আবুল বশর মিলনের ছেলে ও হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ...

কোটচাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে কথিত বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলুহর ডাকাততলার মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত সেলিম কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের ভাষ্যমতে, রাতে গোলাগুলির ...

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না: কাদের

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনকে সামনে রেখে আকাশ ও রেলপথের পর এবার সড়কপথে নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত তিন দিনের এই সড়কযাত্রা শুরু হয়েছে ক্ষমতাসীন দলটির। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে শনিবার সকালে রাজধানীর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে শুরু হওয়া দক্ষিণ-পূর্বাঞ্চলের ...

চট্টগ্রামে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ র‌্যাম্প মডেল আটক

অপরাধ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ এক র‌্যাম্প মডেল ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত এসব ইয়াবার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা। আটককৃতরা হলেন- র‌্যাম্প মডেল সুমাইয়া আকতার (১৯) ও আর্টিস্ট অর্পন দাস (৩০) ও প্রাইভেটকার চালক মো. শরীফ (৩২)। শনিবার রাত ৮টার দিকে উপজেলার শান্তিরহাট মোড় থেকে তাদের আটক ...

১অক্টোবর থেকে সমাবেশ করার ঘোষণা জাতীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে সভা সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত নাগরিক সমাবেশের ঘোষণাপত্রে এ কথা বলা হয়। সমাবেশের শেষ পর্যায়ে ঘোষণাপত্র পাঠ করেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ ...