নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন চালককে মারধরের ঘটনায় গতকাল সোমবার রাত থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। জানা গেছে, পরিবহন চালককে মারধরকে কেন্দ্র করে গতকাল সোমবার রাত থেকে বিক্ষুব্ধ মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ...
ব্রেকিং নিউজ
মিরসরাইয়ে ট্রাক চাপায় নিহত ৫
চট্টগ্রাম প্রতিনিধি: মঙ্গলবার সকাল ছয়টা। যাত্রীর অপেক্ষায় মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে দাঁড়িয়ে বেশকিছু সিএনজি অটোরিকশার চালক। হঠাৎ একটি ট্রাক ছুটে এসে চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন অটোরিকশার চালকসহ চারজন। এছাড়াও চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক অটোরিকশার চালক। ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘটনার ...
বর্তমান সরকারের অধীনেও নির্বাচনে যেতে রাজি ড. কামাল
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সংবিধানিক কাঠামো এবং বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে তারা নীতিগতভাবে রাজি আছেন বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ড. কামাল হোসেন এ বিষয়ে জানান, তাদের নবগঠিত জোটের শরিকদের সঙ্গে এব্যাপারে কোন কথা হয়নি। এটি শুধুই তার দলের অবস্থান। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন জানান, তাদের ...
দুই মণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ ডেস্ক: টাঙ্গাইলে ৮৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে টাঙ্গাইল কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো.মামুন মিয়া, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার রাজাপুর বাকরি বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে মো. রিয়াদ ও বরিশাল ...
খালেদা জিয়ার চিকিৎসায় রিটের শুনানি কাল
আদালত প্রতিবেদক: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে রিটের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও তার সঙ্গে ছিলেন ...
রাজধানীতে বিএনপির জনসভা বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অথবা বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে আগামী ২৭ সেপ্টেম্বর জনসভার ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, ‘বিএনপি’র উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা অনুষ্ঠিত হবে।’ তিনি ...
বি চৌধুরী-ড. কামালের জগাখিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে না
নিজস্ব প্রতিবেদক: বি চৌধুরী-ড.কামালের জগাখিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে কক্সবাজারের একটি নতুন হোটেল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। নির্বাচরের আগে যুক্তফ্রন্টের জাতীয় ঐক্য প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে এটা জগাখিচুড়ি ঐক্য। এই জগাখিচুড়ি ঐক্য শেষ ...
মাগুরায় দুধ কিনতে গিয়ে লাশ হলেন শ্যালক-দুলাভাই
মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরে দুধ কিনতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের যুব উন্নয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিরুদ্দিন তালুকদার লাভলু (৩৮) এবং নিয়ামুল (২৫)। লাভলু মাগুরা শহরের সাকুরা কালার ল্যাবের কর্মচারী এবং নিয়ামুল তার শ্যালক। পুলিশ জানায়, লাভলু তার শ্যালক নিয়ামুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দুধ ...
সরকারের পতন ঘটাতে দুর্নীতিবাজরা একজোট হয়েছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারের পতন ঘটাতে সব দুর্নীতিবাজ, ঘুষখোর, খুনের আসামিরা ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন রোববার রাতে নিউইয়র্কের মিডটাউনের হোটেল হিলটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দেয়া এক সংবর্ধনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অপপ্রচার রোধ ও শিশুদের সুরক্ষা করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এতে সাংবাদিকদের উদ্বিগ্ন ...
ঢাকা ও মাদারীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর ও মাদারীপুর সদরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা ও একাধিক মামলার আসামির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে পৃথক এ বন্দুকযুদ্ধ হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, একদল মাদকবিক্রেতা একত্রিত হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে র্যাব-২ সদস্যরা মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতারা র্যাব সদস্যদের লক্ষ্য করে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর