১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৪

ব্রেকিং নিউজ

শাজাহানপুরে ট্রাক উল্টে মা-মেয়ের মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ফটকি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহেদা ও তার মেয়ে সামিনা। নিহতরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পণ্যবোঝাই ওই ট্রাকে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, কাইয়ুম নামের এক রিকশাচালক কম ভাড়ায় পণ্যবোঝাই ...

চট্টগ্রামে ইউএস বাংলার উড়োজাহাজের জরুরি অবতরণ

চট্টগ্রাম প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার একটি বিমান (ফ্লাইট নম্বর-বিএস ১৪৩) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পাইলটের অসাধারণ দক্ষতায় ৭৩৭ মডেলের বোয়িং বিমানটি ক্র্যাস ল্যান্ডিং থেকে বেঁচে গেছে। রক্ষা পেয়েছেন ফ্লাইটে থাকা ১১ শিশুসহ (ইনফ্যান্ট) ১৬৪ যাত্রী ও সাত ক্রু। বুধবার দুপুর দেড়টার দিকে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ...

অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: পুলিশের পরামর্শে বৃহস্পতিবার থেকে সমাবেশ শনিবার নেয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিন্তু এখনও অনুমতি দিচ্ছে না প্রশাসন। তবে অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার জনসভা থেকেই ‘ভবিষ্যৎ কর্মপন্থা ও কর্মসূচি’ ঘোষণা করবে বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ...

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক: সাতক্ষীরার চাঞ্চল্যকর কলেজছাত্র গৌতম হত্যা মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এ মামলার ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দু’জন পলাতক। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল ...

উচ্চ তাপমাত্রায় ২০৫০ সাল নাগাদ ক্ষতি হবে জিডিপির ৭ ভাগ

অর্থনীতি ডেস্ক: উচ্চ তাপমাত্রার কারণে ২০৫০ সাল নাগাদ ক্ষতি হবে জিডিপির প্রায় সাত ভাগ বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এতে জানানো হয়, সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে কক্সবাজার ও বান্দরবানে। বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে জীবনযাত্রার মান নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী একেএম শামীমসহ ৬ ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা স্থানান্তরের সঙ্গে ব্যাংকের ঋণ জালিয়াতির সম্পৃক্ততা থাকতে পারে- এমন অভিযোগে তাদের তলব করা হয়েছে। বুধবার সকাল ১০টায় এ জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে দুদকের প্রধান ...

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক ট্রাক

নিজস্ব প্রতিবেদক: মাওয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, মাওয়া রুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ রুটের বহু যানবাহন পাটুরিয়া হয়ে ফেরি পারের জন্য ...

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে সদর উপজেলায় মিরকাদিমের নগরকসবা কাঠবাগানে এ ঘটনা ঘটে। আব্দুল মালেক মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর মৃত শওকত আলী ব্যাপারীর ছেলে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৫০০ টাকা এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ...

ভারত-আফগান রুদ্ধশ্বাস ম্যাচ টাই

ক্রীড়া ডেস্ক: ভারত ‘বধ’ করেই ফেলেছিল আফগানিস্তান। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত টাই (সমতা) করে মাঠ ছেড়েছেন রশিদ খানরা। এ ম্যাচে হারলে আফগানিস্তান পরপর তিন ম্যাচে শেষ ওভারে হারের বিরল রেকর্ডই করে ফেলতো। আগের দুই ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশ বিপক্ষে শেষ ওভারে হেরেছে তারা। কিন্তু ভারতের শ্বাস রুদ্ধ করে শেষ পর্যন্ত ম্যাচটা টাই করতে বাধ্য করেছে রশিদ খানরা। ভারতীয় অলরাউন্ডার রাভেন্দ্র ...

ভারতকে ২৫৩ রানের টার্গেট দিল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক: মোহাম্মদ শাহজাদের দুর্দান্ত শতরান, নবির ৬৪। দুই আফগান ব্যাটসম্যানের লড়াকু ইনিংসে ভর করে ভারতের বিরুদ্ধে আট উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে আফগানিস্তান। সুপার ফোর পর্বের দুই ম্যাচ হেরে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল রশিদরা। আজ ব্যাট হাতে ঝড় তুলে ভারতীয় বোলারদের সব হিসেব নিকেশ পাল্টে দেন আফগান ব্যাটসম্যানরা। ম্যাচ জিততে ভারতের টার্গেট ২৫৩। ওপেনিংয়ে নেমে ১১৬ ...