নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি নেতারা সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সেপ্টেম্বর মাসে গ্রেনেড হামলা মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। কারণ, এই রায় বিএনপিকে নতুন করে সঙ্কটে ফেলবে।’ শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে নারী নেত্রী আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ...
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী স্কট মরিসন
আন্তর্জাতিক ডেস্ক: স্কট মরিসনকে অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন ক্ষমতাসীন লিবারেল পার্টি। বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। পিটার ডাটনকে ৪০-৪৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন স্কট মরিসন। আর প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রক্রিয়ায় প্রথম রাউন্ডেই বাধ পড়ে যান জুলি বিশপ। প্রধানমন্ত্রী পদ থেকে টার্নবুলকে সরাতে মূল ভূমিকা রেখেছিলেন পিটার ডাটন নিজেই। তিনি ঘোষণা দিয়েছিলেন, আগমাী বছরের ১৮ মে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে ...
১৩ বছর আগেই ঠিক হয়েছিল প্রিয়াঙ্কার বিয়ে!
বিনোদন ডেস্ক: আজ থেকে ১৩ বছর আগেই স্থির হয়েছিল প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে। তখন নিকের বয়স মাত্র ১২। আর প্রিয়ঙ্কার বয়স ২৩। তবে তারা বা তাদের পরিবার-পরিজন নন, সেই সময়েই তাদের বিয়ে স্থির করেছিল তাদের ভাগ্যরেখা। এমনটি দাবি জ্যোতিষীর। জানা গেছে, ২০০৫ সালে এক বিনোদনের ম্যাগাজিনে জ্যোতিষী সঞ্জয় বি জুমানি জানান, ৩৬ বছর বয়সেই বিয়ে হবে প্রিয়াঙ্কা চোপড়ার। জুমানির ভবিষ্যদ্বাণী ...
আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান ২০০৪ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। এর আগে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন তিনি। আহত অবস্থায় চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ ...
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার মিয়ানমারের
আন্তর্জাতিক ডেস্ক: আরাকান রাজ্যে রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) হামলার প্রথমবার্ষিকী উপলক্ষে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। বাংলাদেশ সীমান্ত বরাবর ১৬০টিরও বেশি পুলিশ আউটপোস্ট বসিয়ে দেশটি। নিরাপত্তার স্বার্থে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবতি। গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের পুলিশ কর্মকর্তা কর্নেল অং মাইয়াত মোয়ে ইরাবতিকে জানান, সন্ত্রাসী গ্রুপ আরসা দলে লোক জড়ো ...
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আজিজুর রহমান আজাদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ইয়াবা, একটি অগ্নিদগ্ধ মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলির খোসা ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান সাভারের শ্যামপুর এলাকার ...
সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই
আন্তর্জাতিক ডেস্ক: বিশিষ্ট ভারতীয় সাংবাদিক ও কলাম লেখক কুলদীপ নায়ার আর নেই। বৃহস্পতিবার সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। কুলদীপ নায়ারের জন্ম ১৯২৩ সালের ১৪ অগাস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তানে)। তার বাবা ছিলেন নামকরা চিকিত্সক। কুলদীপ নায়ার আইন শাস্ত্রে লেখাপড়া করেও তিনি কর্মজীবন শুরু করেন উর্দু পত্রিকা দৈনিক আনজামের একজন প্রতিবেদক ...
জামিন পেলেন অভিনেত্রী নওশাবা
আদালত প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ১ অক্টোবর পর্যন্ত নওশাবার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। ওইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালত তার জামিন আবেদন নাকচ করেন। ...
গ্রেনেড হামলায় খালেদা-তারেক সরাসরি জড়িত : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ২১শে আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত থাকায় আলামত ধ্বংস করা হয়েছিল। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াল সেই দিনের স্মরণে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিযোগ করেন। এর আগে তিনি সেখানে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত ...
বাস-প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের উত্তর গোপীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রাইভেটকারচালক প্রিন্স ইসলাম (৩৮) ও তার ফুফাতো ভাই শিমুল (৩৫)। প্রিন্সের স্ত্রী কেকাকে (৩০) গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত প্রিন্স খুলনা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর