খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ছয় জন নিহতের প্রতিবাদে সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ সোমবার সকাল ৬টা থেকে থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। চলবে বেলা ২টা পর্যন্ত। ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরাম এই সড়ক অবরোধের ডাক দেন। এতে করে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান ...
ব্রেকিং নিউজ
গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মাইক্রোর ৬ যাত্রী নিহত
ফেনী সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গরুবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ নামক স্থানে কক্সবাজার থেকে ফেনীর ছাগলনাইয়ার পাঠান ...
বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে ফুল দিতে পারেননি রূপালী ব্যাংকের এমডি!
নিজস্ব প্রতিবেদক: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান। বিষয়টি নিয়ে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, রুপালী ব্যাংকের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগষ্ট সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপকসহ প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ৩২ ...
দোকানে মাইক্রো ঢুকে প্রাণ গেল শিশুর
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মুদি দোকানের ভিতরে ঢুকে চাপা দিলে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসার থানার কর্নপাড়া এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। ঘটনাস্থলেই মারা যাওয়া ইমা (৭) মুদিদোকানদার এমারত হোসেনের মেয়ে ও কর্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ জানায়, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ...
কাতারের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমসের ফুটবলে এর আগেও বেশ কয়েকবার জিতেছে বাংলাদেশ। ১৯৮২ সালে মালয়েশিয়া, ১৯৮৬ সালে নেপাল, ২০১৪-তে আফগানিস্তান। কিন্তু জাকার্তায় আজ বাংলাদেশ যে জয়টা পেল সেটির সঙ্গে তুলনীয় নয় আগের জয়গুলো। কেননা আগামী ২০২২ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কাতার। স্বাভাবিক কারণে স্বাগতিক হিসেবে এই আসরে খেলবে তারা। তা ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম ফুটবল শক্তিধর দেশও তারা। এশিয়ান গেমস ফুটবলে সে ...
এশিয়ান গেমস-২০১৮: হতাশার শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমসে সাঁতার ও শুটিংয়ে বাছাইপর্বে নিরাশ করেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। কাবাডিতেও হেরেছেন মেয়েরা। রোববার ছিল জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসের প্রথম দিন। জেবিকে অ্যাকুয়াটিক সেন্টারে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে ১ মিনিট ২৭ দশমিক ২০ সেকেন্ড সময় নেন খাদিজা আক্তার। দ্বিতীয় হিটে সাতজনের মধ্যে হন সর্বশেষ। সব মিলিয়ে ২৬ প্রতিযোগীর মধ্যে ২৪তম হয়ে ছিটকে পড়েন তিনি। জেএসসি শুটিং রেঞ্জে ১০ ...
নাটোরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
আদালত প্রতিবেদক: নাটোরের সিংড়ায় আবদুল কাদের দুদু নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দীক এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সিংড়া উপজেলার বিয়াস গ্রামের মোজাহার আলীর ছেলে হাফিজুর রহমান, খলিরুর রহমানের ছেলে বুলু, খবির উদ্দিনের ছেলে খলিল, রহেদের ছেলে মজিবর ...
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর জামিন
আদালত প্রতিবেদক: বেপরোয়ার বাসের চাপায় সহপাঠীর নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের পৃথক মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন জামিন পেয়েছেন। বাকি আসামিদের শুনানি চলছে। আজ রবিবার ঢাকার সিএমএম আদালতে সাইফুজ্জামান হিরোর আদালত বাড্ডা থানার মামলায় জাহিদুল হক, নুর মোহাম্মদকে জামিন আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে ...
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
জেলা সংবাদদাতা: নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় জাকিরুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার বালুবাজার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাকিরুল রাজশাহীর তানোর উপজেলার বাউরি বিল্লি গ্রামের সামসুদ্দিনের ছেলে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জেলার ধামইরহাট উপজেলা থেকে মোটরসাইকেল চালিয়ে মান্দা আসছিল জাকিরুল। পথে উপজেলার বালুবাজার কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ...
প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: ফিজি ও টোঙ্গার কাছে প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ২ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। রোববারের এ ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস), খবর বার্তা সংস্থা রয়টার্সের। ভূমিকম্পটি খুব গভীরে হওয়ায় এটি কোনো সুনামিরও কারণ হবে না বলে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর