অর্থনীতি ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৩১ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের জুলাইয়ে যা ছিল ১১১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে প্রবাসী আয় আসা বেড়েছে ১৮ দশমিক শূন্য ৫ শতাংশ। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী আয় আসে ...
ব্রেকিং নিউজ
ছুরিকাঘাতে স্বর্ণ কারিগরকে হত্যা, অটো চালকের মৃতদেহ উদ্ধার
কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লা নগরীতে পৃথক ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে নগরীর কেন্দ্রীয় ঈদগা মাঠের পেছেনে ছুরিকাঘাতে বিল্লাল নামের একজন স্বর্ণ কারিগর নিহত হন। প্রায় একই সময়ে ডুমুরিয়া চাঁনপুর এলাকায় আলী আশরাফ নামের এক অটো চালককে গলাকেটে হত্যা করা হয়। পুলিশ জানায়, ভোর রাত ৩টার দিকে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ’র পেছনে সিএনজি ষ্ট্যান্ডের পশ্চিম পাশে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত ...
সমাধান সড়ক পরিবহন আইনেই আছে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের (শিক্ষার্থী) সব দাবির সমাধান সড়ক পরিবহন আইনের মধ্যেই আছে। এই আইন বাস্তবায়ন হলেই রাস্তায় পাখির মতো, মাছির মতো মানুষ মরা নিয়ন্ত্রণে আসবে।’ আজ বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিলো শিক্ষার্থীরা যা করে (লাইসেন্স চেক) দেখিয়েছে তা কি আইনের কারণেই ...
রাস্তায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, বাস নেই সড়কে
নিজস্ব প্রতিবেদক: বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কার্যত অচল ঢাকার গণপরিবহন ব্যবস্থা। গত রোববারের ওই দুর্ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও কয়েকটি জায়গায় তাদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সড়কে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজপথে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন ...
যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত আব্দুল কুদ্দুসের ৬ মাসের জামিন
আদালত প্রতিবেদক : একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি নোয়াখালীর সুধারামের আব্দুল কুদ্দুসের ছয় মাসের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে জামিনের মেয়াদ পূর্ণ হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি বোর্ড বসিয়ে তার স্বাস্থ্যগত তথ্য দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। আব্দুল কুদ্দুসের ক্যান্সার রয়েছে সংক্রান্ত বিষয়ে মেডিকেল প্রতিবেদন ...
গাজীপুরে স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে স্ত্রীকে খুন করে মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবক পালিয়ে গেছে। বুধবার রাতে সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চম্পা (২৩) পটুয়াখালীর গলাচিপা থানার বালির হাওলা গ্রামের নুরুল ইসলাম গাজীর মেয়ে। রফিকুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকার বাসিন্দা মো. ইসমাইলের ছেলে। চম্পার ভাই মোহাম্মদ আলম গাজী জানান, ১০ বছর আগে চম্পা ও রফিকের ...
জিম্বাবুয়েতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচন পরবর্তী সহিংসতায় জিম্বাবুয়েতে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। আন্তর্জাতিক সংবাদ বিবিসি জানিয়েছে, রাজধানী হারারেতে নিহতরা সরকারবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে হারারের কেন্দ্রস্থলে সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশের গুলির তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী জোট ...
ঢাকা থেকে দূরপাল্লার বাস বন্ধ করেছেন শ্রমিকেরা
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে আন্তজেলা পথে আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো বাস চলছে না। গাবতলী বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ করে বাস ভাঙচুরের প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাঁরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে কোনো বাস ছাড়া হচ্ছে না। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে আজ বৃহস্পতিবার সকালে কোনো বাস ছেড়ে যায়নি। আবার কোনো বাস ...
‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, ব্যবস্থা নেয়া হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের নয় দফা দাবি যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়নে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হচ্ছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের চলমান অবরোধের মধ্যে বুধবার সচিবালয়ে দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা ...
উত্তাল সাগরে ১৪ জেলেসহ ট্রলার ডুবি
জেলা সংবাদদাতা: উত্তাল ঢেউয়ের কারণে পাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পরে ১৪ জেলেসহ এফবি ফিরোজ নামে একটি ট্রলার ডুবে গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই ১৪ জেলের সবাই এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চত করে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার জানান, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর