নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধামরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী সূর্যমুখী পরিবহনের ...
ব্রেকিং নিউজ
শনিবার সারা দেশে ছাত্র ধর্মঘট
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: আগামীকাল শনিবার সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কোটা আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শুক্রবার সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ডেকেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার ...
মগবাজারে বাসচাপায় নিহত ১, আগুন দিল বিক্ষুব্ধ জনতা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে বেপরোয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটি আটক করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার দুপুরে ওয়ারলেস গেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল ইসলাম রানা (২৩)। তিনি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শেরেবাংলা বাজার গ্রামের শাজাহান আলীর ছেলে। খিলগাঁওয়ের গোড়ানের হাড়ভাঙা এলাকায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসটি মগবাজার-মৌচাক ...
ঢাকার রাজপথে ‘ইমারজেন্সি লেন’! উদাহারণ সৃষ্টি করল কিশোররা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হলো যানজটের নগরী। এই শহরের রাজপথে যাত্রীদের আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কেউ ট্রাফিক আইন মানে না। ইচ্ছেমতো গাড়ি চালায়। এই শহরেই আবার আছে নামীদামী সব হাসাপাতাল। কিন্তু যানজটের কারণে জরুরি কোনো রোগিকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব! সভ্য ও উন্নত দেশগুলোর রাজপথে আলাদা ‘ইমার্জেন্সি লেন’ থাকে। প্রচণ্ড যানজটের মধ্যেও এই লেন দিয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ...
শাজাহান-রাঙ্গার অপসারণ চায় টিআইবি
নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে নৌমন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার অপসারণ চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ দাবি জানান। ‘বৈদেশিক অর্থায়নে পরিচালিত এনজিও খাত : সুশাসনের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করতে এ অনুষ্ঠানের আয়োজন ...
লাইসেন্স দেখাতে না পারায় সাংসদ পঙ্কজ দেবনাথ অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শনিরআখড়ায় গাড়ি চালক ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এ সময় সাংসদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানাতে থাকেন শিক্ষার্থীরা। তখন সাংসদকে মুক্ত করতে এগিয়ে আসেন কদমতলী থানা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল ইসলাম রাজীব। শিক্ষার্থীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লে এক পর্যায়ে তাকে বেদম মারধর করা হয়। ...
‘কোনো পুলিশ শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করলে ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক: কোনো পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসার পরও রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এর পরও সড়ক থেকে সরাতে তাদের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থানে যাবে না পুলিশ। আজ বৃহস্পতিবার ...
পুলিশ সদস্যদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: যে সব পুলিশ সদস্যদের গাড়ি আছে, তাদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার দুপুরে তিনি এ নির্দেশ দেন। বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন রাস্তায় গাড়িচালকের লাইসেন্স পরীক্ষা করে দেখছে শিক্ষার্থীরা। লাইসেন্সবিহীন চালকের গাড়ি আটকে দিচ্ছে তারা। এই পরিস্থিতিতে ডিএমপি পুলিশ কমিশনার এমন নির্দেশ দিলেন। প্রসঙ্গত, দুই বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলায় বাস ...
অঘটন নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: শুধু শাজাহান খান নয়, গত কয়েকদিনের ঘটনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ তাই এ ঘটনায় সরকারের পদত্যাগ দাবি করছি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ১১টা রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটে চললেও অনির্বাচিত ...
নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান
নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবার। প্রধানমন্ত্রী শোকাহত দুই পরিবারকে সান্ত্বনা ও প্রতি পরিবারকে ২০ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গাড়ি এসে দিয়ার মা রোকসানা বেগম, বাবা জাহাঙ্গীর আলম, বড় বোন রোকেয়া খানম রিয়া ও ছোট ভাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়াদুল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর