১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

ব্রেকিং নিউজ

শাহবাগে আজকের মতো জমায়েত শেষ

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের জমায়েত আজকের মতো শেষ বলে ঘোষণা করেছে শাহবাগে অবস্থানরত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল রোববার সকাল ১০টার দিকে আবার একই দাবিতে শাহবাগ মোড়ে এসে জড়ো হওয়ার কথা জানিয়েছে তারা। আজ শনিবার বিকেল সোয়া তিনটার দিকে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়। তারা জানায়, নয় দফা দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে। নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগসহ তাদের ...

বিদেশির গাড়িও আটকে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘শনিবার দুপুরে দ্রুতগতিতে গাড়িটি শাহবাগ পার হওয়ার সময় আন্দোলনকারীরা থামানোর সংকেত দেয়। তারা লাইসেন্স দেখতে চায়। কিন্তু চালক না থামিয়ে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা গাড়িটি আটক করে।’ তিনি ...

জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। বেলা ১টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের স্থানীয় কয়েকটি ক্লিনিকে নেয়া হয়েছে। হামলার পর যান চলাচল নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই এলাকা ছেড়ে ধানমন্ডির ...

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৮ জন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর আরটি এমআই-৮ হেলিকপ্টারটি ক্রিশিয়োয়ারস্কের সাইবেরিয়া অঞ্চলে বিধ্বস্ত হয়। রাশিয়ার বার্তা সংস্থা তাস’র বরাত দিয়ে আরটি জানায়, হেলিকপ্টারটিতে ১৫ জন যাত্রী ও তিনজন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। এটি ছিল ইউটায়ার এয়ারলাইন্সের হেলিকপ্টার। এটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।

রোববার থেকে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার থেকে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এসময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানান। শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিমানের আরও একটি হজ ফ্লাইট বাতিল

ধর্ম ডেস্ক: অব্যাহত যাত্রী সংকটের কারণে আরও একটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি হলো বিজি-১০৬৭। আজ বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। এ নিয়ে এখন পর্যন্ত ১১টি ডেটিকেটেড হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হলো বিমান। যাত্রী সংকটের কারণে আরও ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে রাষ্ট্রীয় এ সংস্থাটি। জানা গেছে, বারবার তাগাদা দেয়া ...

শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শিক্ষার্থীদের এ আন্দোলনকে কেউ দলীয়ভাবে সমর্থন দিয়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। ওবায়দুল ...

শিক্ষার্থীরা সপ্তম দিনের মতো রাস্তায় নেমে এল

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবারও ঢাকার বিভিন্ন রাস্তায় জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা। আজ সপ্তম দিনের মতো রাস্তায় নেমেছে তারা। বিআরটিসির বাস ছাড়া রাস্তায় অন্য কোনো বাস চলতে দেখা যাচ্ছে না। অন্যান্য যানবাহন চলাচলও কম রয়েছে। আজ সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে জড়ো হয়। সেখানে ২০ জনের মতো শিক্ষার্থীকে জড়ো হতে ...

রমিজ উদ্দিন কলেজকে ৫টি বাস দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পাঁচটি বাস হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বিপরীতে কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিনের কাছে বাসগুলোর চাবি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চাবি তুলে দেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া। বাসচাপায় ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর ...

ভারতে পাথর খনিতে বিস্ফোরণ, ১০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একটি পাথর খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার হাথি বেলগালে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই খনির ভেতর আগুন লাগলে তা নিকটবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। ...