১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

ব্রেকিং নিউজ

এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। কোমলমতি শিক্ষার্থীরা আমাদের চোখ খুলে দিয়েছে। তাদের আন্দোলন আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এখন দায়িত্বটা সব রাজনৈতিক দলের। আমরা সেই ডাকে সাড়া দিয়ে জাতীয় প্রয়োজনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেই দায়িত্ব পালন করব।’ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জামিন সংক্রান্ত বিষয়ে ...

উড়োজাহাজে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি সোনা

অপরাধ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে নয় কেজি সোনা জব্দের ঘটনা ঘটেছে। কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার ৮০টি বার জব্দ করা হয়। আজ সোমবার সকাল সাতটার দিকে কাতারের রাজধানী দোহা থেকে উড়োজাহাজটি এসেছিল। এসব সোনার ওজন ৯ কেজি ৩২০ গ্রাম। এর মূল্য ৪ কোটি ৬৬ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম ...

মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেল সড়ক পরিবহন আইন

নিজস্ব প্রতিবেদক: সর্বোচ্চ পাঁচ বছরের সাজার বিধান রেখে বহুল আলোচিত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান। রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে রাজধানী জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ...

৬ মাসের জামিন পেলেন খালেদা জিয়া

আদালত প্রতিবেদক: কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমা হামলার ঘটনায় এ মামলায় গত ...

আফতাব নগরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল ছুড়তে হয়েছে। সোমবার সকাল ১০টার দিকেই আফতাব নগরে অবস্থান নেন ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীরা। আগের দিন বিকেলে ওই একই এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বেশিরভাগের হাতে বাঁশও ছিল গতকাল বিকেলের দিকে। ...

সাতক্ষীরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৬৪

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার পাঁচ আসামী ও বিএনপি-জামায়াতের আট নেতা কর্মীসহ ৬৪ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৩১ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করা ...

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফখরুলসহ তিন জনের নামে মামলা

আদালত প্রতিবেদক: রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। তবে মামলাটি গ্রহণের বিষয়ে এখনও কোনো আদেশ দেয়া হয়নি। বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর দুই আসামি ...

রেকর্ড গড়ে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ। আজ ফ্লোরিডায় অনুষ্ঠিত তিন ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৯ রানে। ফলে সিরিজটি বাংলাদেশ ২-১-এ জিতে নিলো। এর আগে ওয়ানডে সিরিজও বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। অবশ্য টেস্ট সিরিজে হেরে গিয়েছিল বাংলাদেশ। আজ টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৮৫ রান। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ...

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

আদালত প্রতিবেদক: শাহজাহানপুর রেলওয়ে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ রেলওয়ে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুটি লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শিশু জিহাদের ...

মূলধন বাড়লেও কমেছে লেনদেন

অর্থনীতি ডেস্ক: নতুন বিনিয়োগ প্রবেশ ও বিনিয়োগকারীর শেয়ার কেনায় পুঁজিবাজারের মূলধন বেড়েছে। অর্থাৎ বিগত সপ্তাহের চেয়ে সদ্য শেষ হওয়া সপ্তাহে পুঁজিবাজারের মূলধন বেড়েছে। তবে কমেছে লেনদেন। একই সঙ্গে দৈনিক গড় লেনদেনও হ্রাস পেয়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মুদ্রানীতি ঘোষণাকে কেন্দ্র করে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা কিছুটা দ্বিধার মধ্যে ছিল। মুদ্রা বাজার নিয়ন্ত্রণে মুদ্রানীতির কোনো সিদ্ধান্তে পুঁজিবাজারও প্রভাবিত হয়। এ জন্য ব্যাংক খাতের তারল্য ...