নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীরা যে দাবি করেছিল সরকার তা মেনে নেওয়ায় আর আন্দোলনের কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ মঙ্গলবার কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মাহবুবুল আলম হানিফ বলেন, ‘সাধারণ কোমলমতি ছাত্রছাত্রীরা নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন করেছিল সরকার সে দাবি মেনে নিয়েছে। ঘটনা ...
ব্রেকিং নিউজ
নির্বাচনে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না: সিইসি
নিজস্ব প্রতিবেদক: বড় বড় পাবলিক নির্বাচনে কিছু কিছু অনিয়ম হয়ে থাকে। আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়ে থাকি। বরিশালে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি। পাবলিক নির্বাচনগুলোতে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না বলে মনতব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ মঙ্গলবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে ...
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু করার প্রস্তাব করা হয়েছে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন জেএসসিতে থাকবে বাংলা পরীক্ষা। তিনি বলেন, আগের ...
বিয়ের ৩য় দিনে নববধূর লাশ শ্বশুরবাড়ির পুকুরে
অপরাধ ডেস্ক: ঢাকার দোহারে মেহেদীর রং শুকাতে না শুকাতেই ৩ দিনের মধ্যে শিখা আক্তার (১৮) নামে নববধুর লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। ৩দিন আগে গত শনিবার আনুষ্ঠানিক বিয়ে হয় শিখার। নিহত শিখা দোহার ঘাটা গ্রামের কুয়েত প্রবাসী সিরাজ মিয়ার কন্যা। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দোহার উপজেলার ব্যাঙ্গারচর চৌধুরীপাড়া সংলগ্ন নববধুর শ্বশুর বাড়ি মিয়া বাড়ির পুকুরে কচুরীপানার মধ্যে ভাসমান ...
সংবাদ সম্মেলনে রিজভী: প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ‘শুভঙ্করের ফাঁকি’
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে দুর্বৃত্ত ও গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এটি একটি শুভঙ্করের ফাঁকি।’ আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গতকাল তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদে সড়ক পরিবহন আইন-২০১৮ ...
মধ্যপাড়া কঠিন শিলা খনি: এবার ‘গায়েব’ ৫৬ কোটি টাকার পাথর
দিনাজপুর প্রতিনিধি: দেশের উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারির ঘটনার রেশ না কাটতেই মধ্যপাড়া কঠিন শিলা খনিতে নতুন করে যোগ হয়েছে আরেক কেলেঙ্কারি। এবার সেখানে ৫৬ কোটি টাকার পাথরের হদিস মিলছে না। তবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ বিষয়টিকে পরিমাপের ত্রুটি, সিস্টেম লস বা পদ্ধতিগত লোকসান ও মাটির নিচে দেবে যেতে পারে বলে দাবি করছেন। বড়পুকুরিয়ায় কয়লা কেলেঙ্কারি ঘটনাটি দেশজুড়ে ...
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার জামিন ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি
আদালত প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। একইসাথে ওইদিন এ মামলায় যুক্তি উপস্থাপনের নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম যুক্তিতর্কের শুনানির জন্য নতুন করে ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন এবং জামিন বর্ধিত ...
‘বন্দুকযুদ্ধে’ ২৮ মামলার আসামি নিহত
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুস সালাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ২৮টি মাদকের মামলা রয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি জামালগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুস ছালাম ওই গ্রামের মৃত সফু করাতি ওরফে সবুর আলীর ছেলে। র্যাব জানায়, সোমবার গভীর রাতে ...
ঈদে বাসের অগ্রিম টিকিট মঙ্গলবার থেকে
ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট মঙ্গলবার সকাল থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার বলেন, বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা ছিল ৫ আগস্ট। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় আমরা টিকিট বিক্রি স্থগিত করি। সোমবার পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করায় মঙ্গলবার ...
শাহবাগে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এছাড়া চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা তিনটার দিকে ৩০০-৪০০ শিক্ষার্থীর একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতে থাকে। এসময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জলকামান দিয়ে পানি ছোড়ে। পরে লাঠিপেটা শুরু করে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর