১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪১

ব্রেকিং নিউজ

অর্থ পাচার মামলায় নাজিবের বিরুদ্ধে আরও ৩ অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচারের আরও তিনটি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় তহবিল (ওয়ানএমডিবি) থেকে অর্থ আত্মসাৎ মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার আদালতে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকা অবস্থায় তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাৎ করে নিজ ব্যাংক হিসাবে জমা করেছিলেন। তবে নাজিব ...

রাতে হঠাৎ অভিযানে বিআরটিএতে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: বিআরটিএতে মঙ্গলবার রাতে হঠাৎ অভিযান চালিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অভিযানে পাঁচ দালালকে আটক করা হয়েছে। এ সময় উপস্থিত সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ মিরপুর সার্কেল অফিসে রাতে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ ঠিকমতো হচ্ছে কিনা, তা পরিদর্শন করতে এসেছি। এখন থেকে এই প্রক্রিয়া চলমান থাকবে। হঠাত্ এই অভিযানের বিষয়ে মন্ত্রী বলেন, আমি ফেইসবুকের ...

‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মুন্সিরহাট কলেজ রোড এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ফারুক পৌর এলাকার রামরায় এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। র‍্যাবের দাবি, ফারুক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা ...

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। তাই শত বাধা, ভোগান্তি আর বিড়ম্বনা উপেক্ষা করে প্রতি ঈদেই নাড়ির টানে বাড়ির ফেরে রাজধানীবাসী। প্রতিবছরই তাই ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করতে কমলাপুরে সৃষ্টি হয় মানুষের স্রোত। সেই ধারাবাহিকতায় আজ ৮ আগস্ট বুধবার সকাল ৮টা থেকে কমলাপুরে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে ১৭ আগস্টের টিকিট। ...

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার ২২ ছাত্র দুই দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক: পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের পৃথক দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ মঙ্গলবার এই আদেশ দেন। গ্রেপ্তার আসামিরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট ও ব্র্যাকের ছাত্র। এর মধ্যে বাড্ডা থানা-পুলিশ ১৪ জন ছাত্রকে এবং ভাটারা থানা-পুলিশ ৮ জন ছাত্রকে আদালতে হাজির ...

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ও আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চুয়েটের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ...

বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলারসহ ভারতীয় আটক

যশোর প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ৪০ হাজার মার্কিন ডলারসহ এসকে জিশান (৩০) নামে ভারতীয় এক মুদ্রাপাচারকারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক জিশান কলকাতা শহরের ইকবালপুর এলাকার এসকে মোশাররফ হোসেনের ছেলে। বেনাপোল শুল্ক গোয়েন্দা ছবি রানী দত্ত জানান, ভারত থেকে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন, এমন ...

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকা পৌঁছেছেন। আজ মঙ্গলবার সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। আজ ৭ই আগস্ট ও আগামীকাল ৮ই আগস্ট তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করবেন। রোহিঙ্গা ইস্যুতে জাপানের আরো জোরালো ভূমিকা আশা করে বাংলাদেশ। এছাড়া সফরে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট সব বিষয়ই আলোচনা ...

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাগরে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানায়, একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না ...

পদ্মা নদীর ড্রেজিং ও তীররক্ষাসহ ১১ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীর ড্রেজিং ও বাঁ-তীর সংরক্ষণসহ ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ছয় হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যেই সরকারি নিজস্ব তহবিল থেকে ছয় হাজার ৪৪৪ কোটি ছয় লাখ টাকা এবং বাকি অর্থ বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা ...