নিজস্ব প্রতিবেদক: কমনওয়েলথকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ও সংস্থাটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কমনওয়েলথ মহাসচিব প্রেট্টিকা স্কটল্যান্ডের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে ...
ব্রেকিং নিউজ
শিশু-কিশোরদের জেগে ওঠাতে ভয় পেয়েছে সরকার : রিজভী
নিজস্ব প্রতিবেদক: শিশু-কিশোরদের জেগে ওঠাতে সরকার ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, নিরপরাধ শিশু-কিশোরদের দাবড়িয়ে বেড়াচ্ছে সরকারের র্যাব-পুলিশ। রাষ্ট্র, গণতন্ত্র, সামাজিক অগ্রগতি ও সভ্যতার শত্রু বর্তমান একদলীয় আওয়ামী সরকার। এরা মানসিক বৈকল্যগ্রস্ত, ক্ষমতায় থাকার জন্য শিশু-কিশোরদের রক্ত ঝরাতেও দ্বিধা করেনি। শিশু-কিশোরদের জেগে ওঠাতে ভয় পেয়েছে সরকার। তিনি বলেন, শিশু-কিশোর শিক্ষার্থীদের ...
খালেদার মামলার শুনানি শেষ, আদেশ রবিবার
আদালত প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ আগস্ট রবিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। খালেদার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ...
সরকারি প্রতিষ্ঠানের আমানতে বেসরকারি ব্যাংক সয়লাব
অর্থনীতি ডেস্ক: মাস ছয়েক আগেও আন্তঃ ব্যাংক মুদ্রাবাজারে (কলমানি মার্কেটে) ১০০ টাকা খাটালে পাওয়া যেত ৪ টাকা। গতকাল তা নেমে এসেছে ১৫ পয়সায়। হঠাৎ নাই নাই-এর মধ্যে কলমানি মার্কেটের এমন অবস্থার পেছনে সরকারি প্রতিষ্ঠানের আমানতকে আশীর্বাদ বলে মনে করছেন বেশির ভাগ ব্যাংকার। কয়েকটি বেসরকারি ব্যাংকের তহবিল ব্যবস্থাপক স্বস্তির ঢেঁকুর তুলে বলেন, আমরা দেশের মোট বিনিয়োগে ৭০ শতাংশ আবদান রাখলেও সরকারি ...
১৬ আগস্টের মধ্যে শ্রমিকদের বোনাস পরিশোধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ১৬ আগস্টের মধ্যে পরিশোধ করতে কারখানা মালিকদের নির্দেশনা দিয়েছে সরকার। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, শ্রমিকদের জুলাইয়ের বেতন ১০ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে এবং বোনাস দিতে হবে ১৬ আগস্টের মধ্যে। তিনি বলেন, আর শ্রমিকদের চলতি মাসের বেতন ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান ...
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: এবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে বসবাসরত সাবেক রুশ এজেন্ট এবং তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে সংবাদসংস্থা সিএনএন এ খবর জানিয়েছে। গত মার্চে সাবেক রুশ এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ...
মুমিনুলের রেকর্ডে বাংলাদেশের জয়
ক্রীড়া ডেস্ক: অধিনায়ক মুমিনুল হকের বড় স্কোরে ভর করে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মুমিনুল হকের ১৮২ রানের ইনিংসে চড়ে ৩৮৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩০১ রান তুলতেই গুটিয়ে যায় আইরিশ ‘এ’ দল। ফলে ৮৫ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। বুধবার দিবাগত রাতে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ...
গাড়ির কাগজ যাচাই করতে রাস্তায় নেমে পড়লেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: গাড়ির লাইসেন্স ও কাগজপত্র যাচাই করার জন্য রাস্তায় নেমে পড়লেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পুরান ঢাকার কয়েকটি এলাকায় আকস্মিকভাবে মন্ত্রীর তৎপরতা চোখে পড়ে। এসময় গণমাধ্যমকর্মীদেরও উপস্থিতি দেখা যায়। ওবায়দুল কাদের প্রথমে একটি বাস ধরে ফেলেন। চালকের কাছে কাগজপত্র দেখতে চান, এসময় মন্ত্রীকে চালক বিস্মিত হয়ে যান। এরপর কাগজপত্র দেখান। কাগজপত্র ...
৬ কোটি ১৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার!
অপরাধ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ১২.৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক হতে আগত থাই এয়ারলাইন্সের ফ্লাইট নং TG339 হতে স্বর্ণসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। কাস্টম সূত্র জানায়, TG339 ফ্লাইটটি ৯নং বোর্ডিং ব্রিজে যাত্রী নামানোর উদ্দেশ্যে সংযুক্ত হবার পরে ...
চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে শাহরাস্তি উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। তবে তার নাম এখনও জানা যায়নি। শাহরাস্তি থানার ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকা গর্ন্ধব্যপুরে মাদক উদ্ধার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর