জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. মকবুল হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুমারভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকবুলের বাড়ি উপজেলার মেদিনীমণ্ডল এলাকায়। র্যাবের দাবি- নিহত ব্যক্তি এলাকার অন্যতম শীর্ষ মাদক বিক্রেতা ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিতুল ...
ব্রেকিং নিউজ
গাইবান্ধা নৈশ কোচ উল্টে নিহত ২, আহত ১০
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবাহী নৈশ কোচ উল্টে শিশু ও কোচের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের আরভি কোল্ড স্টোর সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কোচের হেলপার সাইফুল মিয়ার (৪০) বাড়ি পঞ্চগড় জেলায়। এছাড়া নিহত শিশু চাদনি আক্তার (১০) ঢাকার মিরপুর-১১ ...
ছুটির দিনে কমলাপুরে মানুষ আর মানুষ
নিজস্ব প্রতিবেদক: কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টায়, কিন্তু এই টিকিট পেতে গত রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় টিকিট প্রত্যাশীরা। কমলাপুরে ২৬টি কাউন্টার থেকে একযোগে চলছে টিকিট বিক্রি। প্রতিটি টিকিট কাউন্টারের সামনে মানুষের উপচেপড়া ভিড়। শুক্রবার তৃতীয় দিনের মতো কমলাপুরে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে ১৯ আগস্টের টিকিট। যারা টিকিট কিনতে গেছেন তাদের বেশিরভাগই গত রাত ...
যারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড মারে তাদের সঙ্গে কীসের সংলাপ’
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড মারে তাদের সঙ্গে কীসের সংলাপ, তাদের সঙ্গে কি সংলাপ হয়? তারপরও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন, সংলাপে বসতে চেয়েছিলেন, তারা আসেননি। না এসে যে ভাষায় ...
গণতন্ত্র সুসংহতকরণে কাজ করে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেসসচিব ইহসানুল করিম এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন ত্বরান্বিত ...
দাম বৃদ্ধির তালিকায় আজও ব্যাংকের দাপট
অর্থনীতি ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার দাম বৃদ্ধির ক্ষেত্রে দাপট দেখিয়েছে ব্যাংক খাত। সিংহভাগ ব্যাংকের শেয়ার দাম বৃদ্ধির কারণে পতনের হাত থেকে রক্ষা পেয়েছে দুই বাজারের প্রধান মূল্য সূচক। এ নিয়ে টানা তিন কার্যদিবস ব্যাংক খাতের সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়লো। প্রধান মূল্য সূচক বাড়লেও ...
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
অর্থনীতি ডেস্ক: কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৪৫ থেকে ৫০ টাকায়; ঢাকার বাইরে এর দাম হবে ৩৫ থেকে ৪০ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়া ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করবেন ব্যবসায়ীরা। আজ বৃহষ্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির পশুর চামড়ার দর ...
শহিদুলকে শারীরিক-মানসিক নির্যাতন করা হয়েছে কিনা : হাইকোর্ট
আদালত প্রতিবেদক: আলোকচিত্রী শহিদুল আলমকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সোমবার (১৩ আগস্ট) এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার সারা হোসেন ও ...
ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া!
আন্তর্জাতিক ডেস্ক: আজ বৃহস্পতিবার আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। এই ভূমিকম্প আঘাত হেনেছে লম্বোক দ্বীপে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। এর আগে, রবিবার রাতে লম্বোক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।এদিকে, রবিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতত্ত্ব সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভূমিকম্পের আঘাতে বহু ভবন ধসে ...
রাজধানীর ১২ এলাকায় শুক্রবার গ্যাস থাকছে না
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অন্তত ১২ এলাকায় বাসাবাড়ি, অফিস, রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য এ দিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না। তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ফার্মগেটের ইন্দিরা রোড, রাজাবাজার, বউবাজার রোড, গার্ডেন রোড, ধানমন্ডির শুক্রাবাদ, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর